Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পলাতক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার, বিদ্রোহীদের হাতে দেশের ক্ষমতা

পলাতক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার, বিদ্রোহীদের হাতে দেশের ক্ষমতা

Online Desk ডিসেম্বর 8, 2024
SSSSSSSSSSSS

ওঙ্কার বাংলা ডেস্ক: বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামাস্কাসে প্রবেশ করেছেন। ইতিমধ্যে রাজধানী ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই আবহে এবার সিরিয়াকে স্বাধীন শহর বলে ঘোষণা করল সে দেশের বিদ্রোহী গোষ্ঠী।

আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী ছাড়ার পরে সেদেশের প্রধানমন্ত্রী মহম্মদ গাজি জালালিও আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। তবে বাশার আল আসাদ বর্তমানে কোথায় রয়েছেন সেবিষয়ে কিছু জানা যায়নি। সিরিয়ার সরকারি টেলিভিশনে দামাস্কাসকে স্বাধীন শহর বলে দাবি করেছেন বিদ্রোহীরা। সেই সঙ্গে বাশার ক্ষমতাচূত হয়েছেন বলেও দাবি করেছেন তাঁরা।
অন্যদিকে কাতারের দোহায় সিরিয়ার দূতাবাসে উৎসবের মেজাজ। সেখানে ইতিমধ্যে স্বাধীনতা উদযাপন শুরু হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, দোহায় অবস্থিত সিরিয়ার দূতাবাস থেকে বিবৃতি জারি করে স্বাধীনতার বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে ‘স্বাধীনতার ভোর’ শব্দ ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে সিরিয়া স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়েছে।

Post Views: 531

Continue Reading

Previous: সমবায় নির্বাচনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা নন্দীগ্রামে
Next: ঠান্ডায় কি চুলের বেহাল দশা ? ভুল হয়ত দৈনন্দিন অভ্যাসে

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.