Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ক্যাপ্টেন রোহিতের ভোটে বিরাটকে টি২০ ক্রিকেট থেকে বাদ দিতে পারছেন না জয় শাহ

ক্যাপ্টেন রোহিতের ভোটে বিরাটকে টি২০ ক্রিকেট থেকে বাদ দিতে পারছেন না জয় শাহ

Online Desk মার্চ 16, 2024
wqr.png

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিকে টি-২০ থেকে ছেঁটে ফেলতে চাইছে বোর্ড? এই প্রশ্নে প্রবল ঝড় উঠেছে ক্রিকেট মহলে। এই ঝড়ের উৎস, এক্স হ্যান্ডেলে ক্রীড়া সাংবাদিক সত্য প্রকাশের একটি পোস্ট। তিনি লিখেছেন, বোর্ডের মুখ্য নির্বাচক অজিত আগরকারকে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, বোর্ড আসন্ন টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে দলে রাখতে চাইছে না। আগরকারকে তিনি দায়িত্ব দিয়েছেন, প্রত্যেক নির্বাচকের সঙ্গে কথা বলে এটা তাদের বোঝাতে এবং সম্মত করতে। একই সঙ্গে সত্য প্রকাশ লিখেছেন, অজিত নিজেই যখন এই প্রশ্নে দোলাচালে ভুগছেন তখন বিষয়টি জটিল হয়ে পড়েছে অধিনায়ক রোহিত শর্মার জন্য। রোহিতের সঙ্গে নিজেই যোগাযোগ করেছিলেন বোর্ড সচিব জয় শাহ, রোহিত সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে যে কোনও মূল্যে বিরাট তার চাই। অধিনায়ক নিজে বেঁকে বসায় এবার কোহলিকে বিশ্বকাপে বাদ দেওয়া কার্যত অসম্ভব।
প্রশ্ন উঠেছে জয় শাহর ভূমিকা নিয়ে। কেন তিনি বিরাটকে বাদ দিতে চাইছেন সেটা স্পষ্ট নয় কারও কাছেই। অনেকের কাছে গোটা বিষয়টা রহস্য বলেই মনে হচ্ছে। বিরাট এখনও পর্যন্ত দেশের হয়ে টি-২০ খেলার ব্যাপারে আপত্তি করেছেন বলে কারও জানা নেই। শুধু মাত্র সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে নিজেকে সরিয়ে নিয়েছেন পারিবারিক কারণে। আসন্ন আইপিএল সিরিজের জন্য তিনি যোগ দিচ্ছেন ব্যাঙ্গালুরু ক্যাম্পে। এই অবস্থায় বিশ্ব ক্রিকেটের মহা তারকাকে কেন ছেঁটে ফেলার চেষ্টা হচ্ছে তানিয়ে শুধু দেশে নয়, বিদেশের বহু খেলোয়াড় মুখ খুলেছেন। একইসঙ্গে ক্রিকেট প্রেমীরা যেমন বিস্মিত তেমনি উচ্ছসিত রোহিতের ভূমিকায়। তারা লিখছেন রোহিত-বিরাট দ্বন্দ্ব নিয়ে কত গল্পই না বাজারে এসেছে সেই সব গল্পের অপমৃত্যু ঘটলো আজ। নিজস্ব স্টাইলে সব গুজব মাঠের বাইরে ফেলে দিলেন রোহিত।

Post Views: 110

Continue Reading

Previous: উত্তরপাড়াজুড়ে কাঞ্চনের নামে ‘নিখোঁজ’ পোস্টার !
Next: কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.