Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আঘাত হানতে পারে পাকিস্তান, বাড়ানো হল তাজমহল, লালকেল্লার নিরাপত্তা

আঘাত হানতে পারে পাকিস্তান, বাড়ানো হল তাজমহল, লালকেল্লার নিরাপত্তা

Online Desk মে 9, 2025
20250509_170544.jpg

ওঙ্কার ডেস্ক: চলমান উত্তেজনার মাঝে দিল্লির লালকেল্লা কিংবা আগ্রার তাজমহলে আঘাত হানতে পারে পাকিস্তান। এই আশঙ্কায় ঐতিহাসিক এই সমস্ত জায়গায় নিরাপত্তা আরও বাড়াল প্রশাসন। পাশাপাশি শুক্রবার দিল্লিতে ‘এয়ার সাইরেন’ বাজানো হয়েছে।

গত মঙ্গলবার রাতে ভারত অপারেশন সিঁদুর অভিযান করার পরে বৃহস্পতিবার ভারতের বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে পাকিস্তান। দুই দেশের মধ্যে চলছে গোলাগুলি। এই আবহে ভারতের ঐতিহাসিক স্থানগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেকারণেই আগেভাগে পদক্ষেপ নিল পুলিশ। কুতব মিনার থেকে লালকেল্লা, সর্বত্রই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগ্রার তাজমহলের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

সরকারি অফিসেও নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। এ ছাড়াও যে রাস্তাগুলোয় যান চলাচল বেশি থাকে সেগুলিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এদিন দুপুর ৩টে নাগাদ দিল্লির আইটিও-তে পিডব্লিউডি ভবনের ছাদে বসানো এয়ার রেইড সাইরেন বাজানো হয় পরীক্ষামূলকভাবে। প্রায় ১৫ মিনিট ধরে চলে সেই পরীক্ষা।

উল্লেখ্য, নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই দেশের ২৪ টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাতিল হয়েছে বহু উড়ান। সে কারণেই আগে থেকে খোঁজ খবর নিয়ে যাত্রীদের আসতে বলা হয়েছে। অন্য দিকে, জম্মুকাশ্মীরের পুঞ্চে পাক হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পাক হানায় বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Post Views: 184

Continue Reading

Previous: পাকিস্তানি হামলায় জম্মুর পুঞ্চে ব্যাপক ক্ষয়ক্ষতি, এলাকা পরিদর্শন করে জানালেন ওমর
Next: রোমান ক্যাথলিক চার্চের প্রধান হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, প্রথম আমেরিকান পোপ তিনিই

সম্পর্কিত গল্প

anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.