Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পাকিস্তানি হামলায় জম্মুর পুঞ্চে ব্যাপক ক্ষয়ক্ষতি, এলাকা পরিদর্শন করে জানালেন ওমর

পাকিস্তানি হামলায় জম্মুর পুঞ্চে ব্যাপক ক্ষয়ক্ষতি, এলাকা পরিদর্শন করে জানালেন ওমর

Online Desk মে 9, 2025
20250509_162704.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের পুঞ্চে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানি আঘাতের ফলে। বহু বাড়িঘর ধ্বংস হয়েছে পাক হানায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বহু মানুষ। শুক্রবার এলাকা পরিদর্শন করে জানালেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জম্মুকাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে ইসলামাবাদ। সেই হানায় জম্মুর পুঞ্চে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু, পঠানকোট, উধমপুরে সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছিল। মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই আক্রমণ চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। যদিও ভারতীয় সেনা তার মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ওমর বলেন, ‘পুঞ্চে প্রচুর ক্ষতি হয়েছে। জম্মু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে যে আহতদের ভর্তি করানো হয়েছে, তাঁরা সকলেই পুঞ্চের বাসিন্দা। পুঞ্চের অবস্থা ভাল নয়। উপমুখ্যমন্ত্রী পুঞ্চে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।’

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। নয়াদিল্লির এই প্রত্যাঘাতের পর বৃহস্পতিবার রাতে পাকিস্তান আঘাত হানে ভারতের বিভিন্ন জায়গায়।

Continue Reading

Previous: ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করেছে মোদী সরকার
Next: আঘাত হানতে পারে পাকিস্তান, বাড়ানো হল তাজমহল, লালকেল্লার নিরাপত্তা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.