Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডাবল ইঞ্জিন সরকারের নতুন ভাবনায় রাজ্যের উন্নয়ন গতি পাবে : সৌমেন কোলে

ডাবল ইঞ্জিন সরকারের নতুন ভাবনায় রাজ্যের উন্নয়ন গতি পাবে : সৌমেন কোলে

Online Desk জুলাই 16, 2026
PC.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, ধনিয়াখালী হুগলির এই সংস্থা সুদীর্ঘ চল্লিশ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কাজ করে চলেছে। বিগত সরকারের অদূরদর্শীতায় সংস্থা কোনো সহযোগিতা পায়নি বলে অভিযোগ করলেন সংস্থার সম্পাদক সৌমেন কোলে। তিনি বলেন, ‘তৃণমূল সরকারের বঞ্চনার কারণে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে তাঁদের কাজ। অনেক প্রতিকূলতার মধ্যেও সংস্থা নিজের একক প্রচেষ্টায় উন্নয়নের অগ্রগতিকে এগিয়ে নিয়ে গেছেন সংস্থার কর্মীরা। বর্তমানে রজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের মেল বন্ধনে ডাবল ইঞ্জিন সরকার নতুন ভাবনায় কাজ শুরু করেছে। আগামী দিনে বর্তমান সরকার এই সংস্থার উন্নতিতে প্রয়োজনীয় সাহায্যে এগিয়ে আসবে বলেই তাঁদের আশা। এব্যাপারে রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। সংস্থার পক্ষে থেকে দাবি করা হয়েছে, এদিন অনিবার্যকারণবশত মন্ত্রী উপস্থিত না থাকলেও খুব শীঘ্রই সংগঠনের পরবর্তী সভায় উপস্থিত থেকে রাজ্যের তরফে সহযোগিতার দিকটি বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, সংস্থার সাথে যুক্ত বহু প্রান্তিক মানুষ। সংস্থার সম্পাদক সৌমেন কোলে বুধবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে জানান, “রাজ্যের উন্নয়নে বর্তমান সরকার এই সমস্ত মানুষদের কাজের সুযোগ দেবে। ২০১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকারের থেকে আসা চিঠিকে কোনো গুরুত্বই দেয়নি নবান্নের আধিকারিকরা। বিজেপি সরকার বর্তমানে সব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছেন। এর ফলে সংস্থার কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারাও উৎসাহ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। ‘রাজ্যের সঙ্কটজনক পরিস্থিতি কাটিয়ে সংগঠন আবার নিজের লক্ষ্যে পৌঁছানোর নতুন সংকল্প নিয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর সময়। আগামী আগস্ট মাস থেকে সংগঠন নতুন সদস্যদের সঙ্গে নিয়ে বৃহত্তর প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণ করবে।”
প্রসঙ্গত, তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র, হুগলির ধনিয়াখালি অঞ্চলে গড়ে উঠেছিল। এই সংস্থা গত চল্লিশ বছর ধরে প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে নানা কাজকর্ম করে চলেছে। যাদের মধ্যে অন্যতম মিশ্র কৃষিকাজ , প্রাকৃতিক কৃষি, মৎস্য চাষ, জৈব চাষ, লাক্ষা চাষ, ভার্মি কম্পোজ, পশু-পালন, মৌমাছি পালন সহ কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এবং স্বচ্ছ ভারত অভিযান প্রকল্প। আগামী দিনেও রাজ্য সরকারের সহযোগিতায় সরকারি নানা প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে কাজ করার শপথ নিয়েছে।

Post Views: 1,065

Continue Reading

Previous: ইরানের শিশু ক্যান্সার হাসপাতালে হামলা আমেরিকার; ফের স্মৃতিতে মিনাব বিপর্যয়
Next: ফেডের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটিতে রঘুরাম রাজন, জায়গা পেলেন আরও দুই ভারতীয়

সম্পর্কিত গল্প

Derek.jpg

তৃণমূলের বিলবোর্ড বিতর্ক : ডেরেক ও’ব্রায়েনকে ফের তলব কলকাতা পুলিশের

Online Desk আগস্ট 31, 2026
Suvendu.jpg

নন্দীগ্রাম উপনির্বাচনে আরও বড় জয়ের প্রত্যাশা শুভেন্দুর, ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 31, 2026
rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

Derek.jpg

তৃণমূলের বিলবোর্ড বিতর্ক : ডেরেক ও’ব্রায়েনকে ফের তলব কলকাতা পুলিশের

Online Desk আগস্ট 31, 2026
trump-1280-gg.jpg

ফের হরমুজ প্রণালীতে হামলা ট্রাম্প বাহিনীর, প্রত্যাঘাত ইরানেরও

Online Desk আগস্ট 31, 2026
caVE-2.jpg

নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

Online Desk আগস্ট 31, 2026
modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.