Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মাদ্রাসা থেকে যারা আসে, তারা শিক্ষিত সভ্য হয় না, হাদিকে আক্রমণ তসলিমার

মাদ্রাসা থেকে যারা আসে, তারা শিক্ষিত সভ্য হয় না, হাদিকে আক্রমণ তসলিমার

Online Desk ডিসেম্বর 22, 2025
taslima.jpg

ওঙ্কার ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র সেই শরিফ ওসমান হাদির মৃত্যুতে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। একটা গোটা দেশ ক্ষোভের আগুনে জ্বলে যাচ্ছে। হাদির মৃত্যুতে পথে নেমে বিক্ষোভ মিছিল স্লোগান দিচ্ছে অগুনতি মানুষ। এবার বাংলাদেশের সেই মৃত নেতাকেই নিশানা করলেন তসলিমা নাসরিন। লেখিকা জানালেন, “মাদ্রাসা থেকে যারা আসে, অধিকাংশই মগজে ইসলাম নিয়ে আসে। তারা সত্যিকারের শিক্ষিত হয় না। সভ্য হয় না।
গত বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকেই অশান্ত বাংলাদেশ। অরাজকতার সীমা লঙ্ঘন হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবক দীপু দাসকে মেরে গাছে বেধে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইসব ঘটনাপ্রবাহের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন লেখিকা। তসলিমা লিখেছেন, “হাদি মরার আগে ওর নামও শুনিনি কোনও দিন। চেহারাও দেখিনি। মরার পর চারদিকের হট্টগোল শুনে তার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে কিছু চিৎকারের ভিডিও দেখলাম। কারও হাত থেকে মোটা অংকের টাকা নেওয়ার ভিডিও দেখলাম। গালি গালাজ শুনলাম। ভারতের বিরুদ্ধে যুক্তিবুদ্ধিহীন চেঁচানো শুনলাম। সে মাদ্রাসায় পড়া লোক। সোজা বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। আমাদের কালে আমরা কল্পনাও করতে পারতাম না, মাদ্রাসা থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিসীমানায় কেউ ঢুকতে পারবে। এই হাদি লোকটি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়েছে!”
উগ্র ইসলাম এর মোহে যারা পড়েছে, বাংলাদেশে যাঁরা এখন হিংসার আগুন জ্বালাচ্ছেন, তাদের পক্ষে আর যাই করা সম্ভব, উজ্জ্বল কোনও ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয় বলেই মত লেখিকার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো চিন্তিত লেখিকা তসলিমা নাসরিন।

Post Views: 203

Continue Reading

Previous: মহারাষ্ট্রের পুরসভা নির্বাচনে বড় লিডে বিজেপি-নেতৃত্বাধীন মহাযুতি জোট; ধাক্কা মহাবিকাশ আঘাড়িতে
Next: বড়দিনের আগেই সুখবর আবহাওয়াবিদদের, কি সেই খবর? চলুন দেখে নেওয়া যাক…

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.