Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বড়দিনের আগেই সুখবর আবহাওয়াবিদদের, কি সেই খবর? চলুন দেখে নেওয়া যাক…

বড়দিনের আগেই সুখবর আবহাওয়াবিদদের, কি সেই খবর? চলুন দেখে নেওয়া যাক…

Online Desk ডিসেম্বর 22, 2025
fbcv.png

দেবাঞ্জলী কণ্ডু চৌধুরী, কলকাতা : কর্মব্যস্ত সপ্তাহের শুরুর দিনই সকাল থেকে মুখ ভার তিলোত্তমার। কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি। সূর্যিমামা তার দাপট কমিয়ে কম্বল মুড়ি দিয়ে তো ঘুমোচ্ছেই, কিন্তু তার পরিবর্তে দাপট দেখানো শুরু করেছে উত্তুরে হওয়া।
সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও শীতবিলাসী দক্ষিণবঙ্গবাসীকে বিছানা, লেপ, কম্বল যে টানছিল তা নিশ্চিত ভাবে বলাই যায়। কিন্তু সব আলসেমিকে ঝেড়ে ফেলে উঠতে একপ্রকার বাধ্যই হয়েছেন তারা।
তবে তাদের জন্য রয়েছে সুখবর। এমনিতেই চলতি সপ্তাহের বৃহস্পতিবার বড়দিন, ছুটির দিন, ছোটদের জন্য সান্টা দাদুর আসার দিন, ঠিক তেমনি শীতবিলাসীদের কাছে স্যান্টাক্লজের মত উপহার নিয়ে হাজির আবহাওয়াবিদরা। বড়দিনের দিন নাকি তাপমাত্রার পারদ আরো নামবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রিতে। আর এই তাপমাত্রাই ১২-১৩ ডিগ্রির ঘরে নামবে। আগামী দুদিনে তাপমাত্রার তেমন কোনো বড়সড় প্রভাব পড়বে না। বড়দিনের দিন তাপমাত্রার পারদ আরও নামবে। কুয়াশার কারণে দৃশ্যমানতা নামবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারে।
এবার একনজরে উত্তরদিকের আবহাওয়া দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে আগামী একসপ্তাহে তাপমাত্রার তেমন বিশেষ কোনো পরিবর্তন হবে না। পারদ পতনের তেমন কোনো সম্ভাবনাই নেই। তবে কুয়াশার চাদরে ইতিমধ্যেই ঢেকেছে উত্তরবঙ্গ, আর এমনই কুয়াশাচ্ছন্ন থাকবে উত্তর।
বড়দিন থেকে বছরশেষ, ও আগামী বছরের শুরুটা যে বেশ ভালো মতনই শীতের আমেজে কাটবে তা নিঃসন্দেহে বলাই যায়।

Post Views: 252

Continue Reading

Previous: মাদ্রাসা থেকে যারা আসে, তারা শিক্ষিত সভ্য হয় না, হাদিকে আক্রমণ তসলিমার
Next: বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে দীপুর হয়ে আওয়াজ তুললেন ওপার বাংলার স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.