Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে দীপুর হয়ে আওয়াজ তুললেন ওপার বাংলার স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ

বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে দীপুর হয়ে আওয়াজ তুললেন ওপার বাংলার স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ

Online Desk ডিসেম্বর 22, 2025
nirmalendu-goon.jpg

ওঙ্কার ডেস্কঃ নির্মলেন্দু গুণ। বাংলাদেশের স্বনামধন্য কবিদের অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার কলমের জোরে। তাঁর লেখা ‘হুলিয়া’ এবং ‘প্রেমাংশুর রক্ত চাই’-এর মত কবিতাগুলি মুক্তিযুদ্ধের চেতনার ধারক। ওপার বাংলার সেই স্বনামধন্য কবিই এবার ময়মনসিংহে হিন্দু তরুণ দীপু দাসকে পিটিয়ে, পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে কলম ধরলেন।
হাদিকে নিয়ে উত্তাল পরিবেশের মধ্যে চাপা পড়ে গিয়েছে ময়মনসিংহের নৃশংস ঘটনা। হিন্দু তরুণকে যতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে, সাম্প্রতিক অতীতে বাংলাদেশে তেমন ঘটনার নজির নেই বলেই মনে করেন কবি।
বাংলাদেশের প্রবীণ কবি মুসলিম সমাজের উদ্দেশে লিখেছেন, ‘বাংলাদেশি মুসলমান, তুমি হাদির ব্যথা বোঝো, আরবারের ব্যথা বোঝো, গাজার ব্যথা বোঝো, কিন্তু বোঝনা তোমাদের সাথে-স্যরি তোমাদের দয়ায় বেঁচে থাকা সেকেন্ড ক্লাস সিটিজেনদের। কী করলে বুঝবা? কী করলে পাশে থাকবা। কী‌ করলে আমাদের প্রাণটুকু নিয়ে বাঁচতে দিবা’।
নির্মলেন্দু গুণ প্রথম শেখ মুজিবুর রহমানের ১৯৭১-এর সাত মার্চের ঐতিহাসিক ভাষণের প্রেক্ষাপটে লেখেন তাঁর বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো।’ আগষ্ট শোকের মাস কাঁদো তার বিখ্যাত কবিতা। সেই প্রবীণ কবিই এবার প্রশ্ন তুললেন, মানবিকতার। জানালেন, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়েরা কী করলে সংখ্যালঘুদের বাঁচতে দেবে?

Post Views: 277

Continue Reading

Previous: বড়দিনের আগেই সুখবর আবহাওয়াবিদদের, কি সেই খবর? চলুন দেখে নেওয়া যাক…
Next: বছর শেষে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী; এসআইআর আবহে ফের বাংলায় কেন্দ্রীয় মন্ত্রক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.