Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বছর শেষে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী; এসআইআর আবহে ফের বাংলায় কেন্দ্রীয় মন্ত্রক

বছর শেষে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী; এসআইআর আবহে ফের বাংলায় কেন্দ্রীয় মন্ত্রক

Online Desk ডিসেম্বর 22, 2025
amit-shah.png

ওঙ্কার ডেস্ক: বাংলায় এস আই আর আবহেই ফের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুত্রের খবর অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর বাংলায় আসছেন শাহ। এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে বিজেপির রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে, আর সেই প্রেক্ষিতেই অমিত শাহের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের শাসক দল শাহের এই সফরকে কটাক্ষ করেছে।
জানা যাচ্ছে, কলকাতায় এসে অমিত শাহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিতে পারেন। দলীয় সংগঠনের বর্তমান পরিস্থিতি, সাংগঠনিক শক্তি ও দুর্বলতা, বুথ স্তরের প্রস্তুতি এবং আগামী দিনের নির্বাচনী কৌশল নিয়েই মূলত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজ্যে ভোটার তালিকা সংশোধন, রাজনৈতিক পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তন এবং বিরোধী দলগুলির কৌশল মোকাবিলায় বিজেপির রণনীতি কী হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। রাজনৈতিক মহলের মতে, এই সফরের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপিকে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অমিত শাহের উপস্থিতি রাজ্য নেতৃত্ব ও কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে সংগঠনের ভেতরে থাকা অসন্তোষ বা সমন্বয়ের ঘাটতি নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নদিয়ার রানাঘাটে সভায় বলেছিলেন, “বাংলায় এখন জঙ্গলরাজ চলছে”। কেন্দ্রীয় মন্ত্রকের এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে ইতিমধ্যেই। পাশাপাশি বিধানসভার নির্বাচনের আগে কেন্দ্রীয় মন্ত্রকের ঘনঘন বাংলায় আসা বেশ ভালো ভাবে নিচ্ছে না তৃণমূল শবির।
এদিকে, তাঁর সফর ঘিরে রাজ্যের শাসকদল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যেও আলোচনা তুঙ্গে। ঘাসফুল শিবিরের দাবি, এই সফর মূলত নির্বাচনী রাজনীতির অংশ এবং কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে নিজেদের অবস্থান আরও মজবুত করতে সক্রিয় হচ্ছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, এটি সাংগঠনিক সফর এবং দলের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। অমিত শাহের এই সফর যে রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত ও আলোচনামুখর করে তুলবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সফর রাজ্য রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 178

Continue Reading

Previous: বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে দীপুর হয়ে আওয়াজ তুললেন ওপার বাংলার স্বনামধন্য কবি নির্মলেন্দু গুণ
Next: নতুন দলের নাম কি জনতা উন্নয়ন পার্টি? দুপুরে নাম ঘোষণা হুমায়ুনের নতুন দলের

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.