Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নতুন দলের নাম কি জনতা উন্নয়ন পার্টি? দুপুরে নাম ঘোষণা হুমায়ুনের নতুন দলের

নতুন দলের নাম কি জনতা উন্নয়ন পার্টি? দুপুরে নাম ঘোষণা হুমায়ুনের নতুন দলের

Online Desk ডিসেম্বর 22, 2025
hu

ওঙ্কার ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে নতুন দলের আগমণ। ২৬ এর বিধানসভা ভোটের আগে নতুন দলের নাম ঘোষণা করছেন তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করার কথা। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, নতুন দলের নাম হতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত স্পিকটি নট হয়েই রয়েছেন।
হুমায়ুন আগেই জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল কোনও শব্দ রাখতে চান না। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ‘মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে। আমজনতার পার্টি হবে আমার দল’।
নতুন দলের প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন। হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। তা না হলে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন তিনি। সেটাও না হলে অন্য কিছু ভাববেন।
সকলের জন্য এই নতুন দলের দ্বার খোলা বলে জানিয়েছেন হুমায়ুন। তার দাবি, লাখ লাখ মানুষের জমায়েত হবে দল ঘোষণার অনুষ্ঠানে। মূল মঞ্চে ৯০ জন থাকবেন। ভিআইপিরাও থাকবেন। তিনি রাজ্য জুড়ে কমিটি তৈরির কথা বলেছেন। জানিয়েছেন যে বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জিতবে তাঁর দল। সোমবার নতুন দলের ৫ প্রার্থীর নাম ঘোষণা করার কথা। সরকার গঠনে নির্ণায়ক শক্তি তিনিই হবেন। হুমায়ুনের নতুন দল আপাতত চারা গাছ। বৃক্ষ হবে কি না সময় বলবে। হুমায়ুনের স্বপ্ন পূরণ হবে কী না তা ভোটের পর জানা যাবে।

Post Views: 244

Continue Reading

Previous: বছর শেষে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী; এসআইআর আবহে ফের বাংলায় কেন্দ্রীয় মন্ত্রক
Next: নেতাজী ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.