Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাক্তন সেনা জওয়ানকে প্রেমের ফাঁদে জড়িয়ে ২০ লক্ষ হাতালেন মহিলা!

প্রাক্তন সেনা জওয়ানকে প্রেমের ফাঁদে জড়িয়ে ২০ লক্ষ হাতালেন মহিলা!

Online Desk জুলাই 16, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: ৫৩ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত সেনা মেজরকে ‘হানি-ট্র্যাপ’-এ ফেলে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে শহরে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগে দায়ের হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অভিযোগকারী ব্যক্তি বর্তমানে রাজস্থানের ভিলওয়ারায় বাসিন্দা। তাঁর অভিযোগ, থানের বালকুম পাড়ার বাসিন্দা ওই মহিলা তাঁকে দুই বছর ধরে অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৬-এর মে মাস পর্যন্ত ব্ল্যাকমেল করেছেন। এ বিষয়ে কাপুরবাউড়ি থানার এক আধিকারিক জানান, ওই মহিলা অভিযোগকারীর কিছু ছবি, ভিডিও এবং ফোন কলের রেকর্ডিং সংগ্রহ করে একটি ‘হানি-ট্র্যাপ’ পাতেন। শুধু তাই নয়, ওই মহিলা হুমকি দেন, তাঁর দাবি মতো টাকা না দেওয়া হলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন তিনি।

অভিযুক্ত মহিলা ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। যার ফলে তাঁকে গ্রেফতার করা হয়। ওই আধিকারিক জানান, প্রাক্তন সেনা জওয়ান যখন বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন, তখন ওই মহিলা তাঁর এক আত্মীয়ের কাছ থেকে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ওই মহিলা আরও ১৫ লক্ষ টাকা দাবি করেন। পুলিশ জানিয়েছে, এই ষড়যন্ত্র ও অর্থ আদায়ের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ভিলওয়ারা ও থানের আইনজীবীদের পরামর্শ নিয়েছিলেন। ওই ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে কাপুরবাউড়ি পুলিশ মঙ্গলবার ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেছে। এখনও তাঁকে গ্রেফতার করা না হলেও ঘটনার তদন্ত চলছে।

Post Views: 84

Continue Reading

Previous: রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে নৌকাডুবি, ৫০০-এর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা
Next: ‘পিএম শ্রী’ প্রকল্পে স্কুল পিছু ২৫ লক্ষ টাকা, বাংলায় চিহ্নিত ১২ হাজার ৩০০ টি স্কুল

সম্পর্কিত গল্প

rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood2.jpg

ফের নামতে পারে হড়পা বান! নেপালকে সতর্ক করল চিন

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood1.jpg

বিপর্যয়ের ৩ মাস আগে চিনের কাছে ভূ-প্রকৃতি ও আবহাওয়ার তথ্য চেয়েছিল নেপাল, অভিযোগ, সাড়া দেয়নি বেজিং

Online Desk আগস্ট 31, 2026
fire-1280.jpg

শিয়ালদহে ফুডপ্লাজায় আগুন, ধোঁয়ায় ঢাকল স্টেশন চত্বর! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.