Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২৬ এ নির্বাচনের আগে শাসক দলে বড়সড় ভাঙন, ঝাড়গ্রামে ৩৩টি পরিবার TMC ছেড়ে যোগদান করল BJP তে

২৬ এ নির্বাচনের আগে শাসক দলে বড়সড় ভাঙন, ঝাড়গ্রামে ৩৩টি পরিবার TMC ছেড়ে যোগদান করল BJP তে

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
WhatsApp-Image-2026-02-04-at-10.35.06-AM-1.jpeg

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম: আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেই উত্তাল রাজ্য রাজনীতি। দাঙ্গা, হাঙ্গামা থেকে শুরু করে দলীয় রং বদল এখন নিত্যকার খবর হয়ে উঠেছে।
তারমধ্যেই আবারও এমনই এক খবর উঠে এলো ঝাড়গ্রামের নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর থেকে। নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন দেখা দিল। গোপীবল্লভপুর ২ ব্লকের নোটা এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে গিয়ে চোরচিতা এলাকার S.T সম্প্রদায়ের ৩৩টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করল বিজেপিতে।
এদিন যোগদানকারী পরিবারগুলির হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির মণ্ডল কমিটির সভাপতি তাপস শুই, জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত রায় ও বিধানসভার ইনচার্জ শৈলেন শুক্লা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।

এই প্রসঙ্গে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি তাপস শুই বলেন, যোগদানকারী সকলেই এস টি সম্প্রদায়ভুক্ত মানুষজন। দলের পক্ষ থেকে তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে। তিনি আরো বলেন যোগদানকারী কর্মীরা তৃণমূলের কাঠ মানির বিরুদ্ধে প্রতিবাদ করায় এদের বহু জায়গায় অপমানিত হতে হয়েছে। তাই এরা ওদের দলকে আর মেনে নিতে না পেরে বিজেপিতে এসে যোগদান করলো।

রাজনৈতিক মহলের মতে, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই ৩৩টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিজেপি আরও শক্তিশালী হবে। বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, ততই সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করবেন।

Post Views: 66

Continue Reading

Previous: ইরানে মহিলাদের বাইক চালানোর অনুমতি খামেনেই সরকারের
Next: প্রায় ৪০ হাজার বোতল নেশাজাত সিরাপ উদ্ধার বোলপুরে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.