Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে মহিলাদের বাইক চালানোর অনুমতি খামেনেই সরকারের

ইরানে মহিলাদের বাইক চালানোর অনুমতি খামেনেই সরকারের

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
khameni.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলারা ইরানে বাইক চালাতে পারবেন কিনা তা নিয়ে দীর্ঘ দিন আইনি জটিলতা ছিল। অবশেষে তার অবসান হল। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বুধবার জানিয়েছে, মহিলাদের বাইক চালানোতে ইরানে আর সরকারি বিধিনিষেধ রইল না। পারস্য দেশের নারীরা আনুষ্ঠানিকভাবে বাইক চালানোর জন্য লাইসেন্স পাবেন এ বার।

ইরানের আইনে মহিলাদের বাইক চালানোর ক্ষেত্রে স্পষ্ট ভাবে নিষেধাজ্ঞা জারি করা ছিল না। তা সত্ত্বেও কর্তৃপক্ষ লাইসেন্স দিতে অস্বীকার করত। আইনি অস্পষ্টতার কারণে, দুর্ঘটনার শিকার হলেও মহিলাদের আইনত দায়ী করা হত। গত জানুয়ারির শেষের দিকে ইরানের মন্ত্রিসভা ট্রাফিক কোড সংক্রান্ত এক প্রস্তাবে অনুমোদন দিয়েছিল। যেটিতে মঙ্গলবার সই করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, এই প্রস্তাবে ট্রাফিক পুলিশকে বেশ কিছু দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে মহিলা আবেদনকারীদের প্রশিক্ষণ দেওয়া, পুলিশের তত্ত্বাবধানে পরীক্ষার আয়োজন করা এবং বাইক চালানোর জন্য মহিলাদের লাইসেন্স দেওয়া।

উল্লেখ্য, দেশজুড়ে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে। ক্রমে তা খামেনি সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে। সেই আবহে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তেহরানের তরফে জানানো হয়েছে, এই বিক্ষভের ফলে ৩,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে সাধারণ বিক্ষোভকারীরা যেমন রয়েছেন তেমনই ইরানের প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন।

Post Views: 205

Continue Reading

Previous: উত্তরাখণ্ডে মাদ্রাসা বোর্ড বন্ধ করে সংখ্যালঘুদের জন্য নতুন বোর্ড
Next: ২৬ এ নির্বাচনের আগে শাসক দলে বড়সড় ভাঙন, ঝাড়গ্রামে ৩৩টি পরিবার TMC ছেড়ে যোগদান করল BJP তে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.