ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ভাঙনের পর দলের তহবিল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যেদ্বন্দ্ব তৈরি হয়েছে। কোটি কোটি টাকার তহবিল কাদের দখলে থাকবে তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের তরফে আদালতে আর্জি জানানো হয় দ্রুত শুনানির জন্য। কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন তা সম্ভব নয়।
মমতাপন্থী তৃণমূল কংগ্রেস তহবিলের অধিকার পেতে দ্রুত শুনানির যে আর্জি জানায়, মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। তিনি জানান, মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়। তালিকা অনুযায়ীই মামলা যখন উঠবে তখনই তা শোনা হবে বলে জানান বিচারপতি। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানান, বৃহস্পতিবার মামলার শুনানির জন্য।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল ভেঙে দু টুকরো হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের একাংশ। অন্য দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের বেশিরভাগ বিধায়ক। তৃণমূলে ভাঙনের পর দলের প্রতীক ও তহবিলের দখল নিয়ে উভয়ের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়। তার মাঝে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ব্যাঙ্কে আবেদন জানান দলের দলের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য। তাঁর সেই আবেদন মেনে নিয়ে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। যেগুলিতে জমা থাকা মোট টাকার পরিমাণ ৪৪০ কোটি টাকা। এই বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলাটি ওঠে। বিচারপতি ভট্টাচার্য পার্টি হিসেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, পুলিশ ও রাজ্য সরকারকে যুক্ত করার নির্দেশ দেন। সেই মামলায় বিচারপতি জানান, তালিকা অনুযায়ী এই মামলাটি শোনা হবে।