Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দফার নির্বাচনে নিবিড় নজর মমতা-অভিষেকের

প্রথম দফার নির্বাচনে নিবিড় নজর মমতা-অভিষেকের

Online Desk এপ্রিল 23, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যের ১৬ জেলায় ১৫২ আসনে ভোট চলছে। এদিন সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। চলবে সন্ধে ৬টা পর্যন্ত। বিক্ষিপ্ত অশান্তির কথা বাদ দিলেও এবারের বঙ্গের প্রথম দফার ভোট হচ্ছে বেশ শান্তিপূর্ণ ভাবে। প্রতিবারের মত সমগ্র জেলার দিকে নজর রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কালীঘাট থেকে নির্বাচনী ঘনঘটার উপর নিবিড় নজর রাখছেন তৃণমূল সুপ্রিমো। কোথাও কোনও সমস্যা মনে হলে জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন। উল্লেখ্য, বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের সতর্ক করে বলেছেন, ‘বিজেপি ইভিএমে কারচুপি করতে পারে। তাই মানুষকে সচেতন থাকার কথা বলেছেন তিনি। ইভিএমে সমস্যা হলে মেশিন বদলে দেওয়ার জন্য বলেছেন তৃণমূল সুপ্রিমো।
উল্লেখ্য, এবারের প্রথম দফা ভোটের আগে কোনও কর্মসূচী রাখেননি তাঁরা। তবে সকাল থেকে দু’জনই সক্রিয়। এদিন সকাল থেকে কালীঘাট থেকে রীতিমত ১৬ জেলার সমস্ত জায়গায় নজর রাখছেন মমতা ও অভিষেক। যদিও প্রতিবার ভোটের সময়ে একইভাবে সব জায়গায় নজর রাখেন তিনি। তৃণমূল সুত্রে দাবি, এদিনের রিপোর্ট দেখে নিজেদের কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Post Views: 106

Continue Reading

Previous: অবশেষে ভোটাধিকার প্রয়োগে ছাড়পত্র পেলেন নন্দলাল বসুর নাতি, কমিশনের হস্তক্ষেপে সুরাহা
Next: সিসিটিভি বন্ধের আশঙ্কা, ভোটে কারচুপির অভিযোগে সরব অগ্নিমিত্রা পাল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.