Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২১ জুলাই শহিদ দিবসের সভায় গরমে অসুস্থ তৃণমূলের চার জনপ্রতিনিধি, হাসপাতালে ভর্তি মদন মিত্র

২১ জুলাই শহিদ দিবসের সভায় গরমে অসুস্থ তৃণমূলের চার জনপ্রতিনিধি, হাসপাতালে ভর্তি মদন মিত্র

Online Desk জুলাই 21, 2025
aaaa

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলার শহিদ দিবসের সভা তৃণমূল কংগ্রেসের কাছে শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আবেগ, লড়াই আর সংগঠনের শক্তি প্রদর্শনের দিন। প্রতি বছরই বিপুল জনসমাগমের মধ্যে এই সমাবেশে  কার্যত হয়।  এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম দেখা গেল আবহাওয়ায়,  জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন সাধারণত বৃষ্টি আর মেঘলা আকাশ দেখা যায়, সেখানে সোমবার শহিদ মঞ্চে প্রবল রোদ ও আর্দ্রতা বিপাকে ফেলল অনেককেই। গরমের জেরে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের চারজন পরিচিত জনপ্রতিনিধি সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র। জানা গিয়েছে, বক্তৃতা চলাকালীন বা সভা শেষের কিছু আগে তাঁরা অস্বস্তি বোধ করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে দলের পক্ষ থেকে তাঁদের সভামঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত অ্যাম্বুল্যান্সে করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

প্রতি বছরই শহিদ দিবসের মতো বিশাল জনসমাগমের কর্মসূচিতে আলাদা মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা থাকে। এবারও সেই প্রস্তুতি ছিল। তবু তীব্র তাপপ্রবাহ এবং দীর্ঘ সময় ধরে খোলা মঞ্চে বসে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েন চার জনপ্রতিনিধি। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর সাংসদ শতাব্দী রায়, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা শারীরিকভাবে সুস্থ বোধ করায় নিজেদের গাড়িতে ফিরে গিয়েছেন। তবে বিধায়ক মদন মিত্রকে কিছু শারীরিক পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে।

দলের এই গুরুত্বপূর্ণ নেতাদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে গুরুতর কোনও শারীরিক জটিলতা নেই। তাপমাত্রা ও আর্দ্রতার কারণে সাময়িক শারীরিক দুর্বলতাই এই অস্বস্তির কারণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

Post Views: 315

Continue Reading

Previous: বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণ, ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার
Next: রাষ্ট্রীয় ব্যর্থতার ভয়ংকর নজির ! অব্যবস্থাপনা, অদক্ষতা, দখল-দুর্নীতিতে বাড়ছে লাশের সংখ্যা, আহতের চিৎকার

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.