Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণ, ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার

বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণ, ২৭ জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক মমতার

Online Desk জুলাই 21, 2025
MAMATA-N.jpeg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বাংলা ভাষা রক্ষার আন্দোলনের জন্য ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে ইউনেস্কো। ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতার (বর্তমানে বাংলাদেশ) সেই আন্দোলন ছিল তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে। ইতিহাসবিদরা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীজ নিহিত ছিল এই ভাষা আন্দোলনের মধ্যে। সেই আন্দোলনের ৭৩ বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন নতুন করে ভাষা আন্দোলনের। যদিও প্রেক্ষাপট ভিন্ন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর নির্যাতনের বিরুদ্ধে এই ডাক দিয়েছেন তিনি। সোমবার ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো এই ডাক দেন।

বিজেপিকে আক্রমণ করে সোমবার শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?’ এর পরেই ভাষা আন্দোলনের ডাক দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আবার ভাষা আন্দোলন শুরু হবে।’ আগামী ২৭ জুলাই নানুর দিবস থেকে সেই আন্দোলন শুরু হবে বলে জানান তিনি।

এদিন কেন্দ্রীয় সরকারকে বিঁধে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা বলায় জেলে ভরে দিচ্ছেন, আগামীদিনে মানুষ আপনাদের জেলে ভরে দেবে। অন্তত ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। এনআরসি আমরা মানব না, এই আইন বাতিল করাবই। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর ভোট চলে গেলে অত্যাচার।’

Post Views: 235

Continue Reading

Previous: ঢাকার স্কুলে ভেঙে পড়ল বাংলাদেশের যুদ্ধবিমান ! নিহত ১৯, দগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৬৪ জন
Next: ২১ জুলাই শহিদ দিবসের সভায় গরমে অসুস্থ তৃণমূলের চার জনপ্রতিনিধি, হাসপাতালে ভর্তি মদন মিত্র

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.