Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর নিয়ে জোরদার নজরদারি, হুগলি লোকসভা কেন্দ্রের ওয়ার্ক রুম পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস

এসআইআর নিয়ে জোরদার নজরদারি, হুগলি লোকসভা কেন্দ্রের ওয়ার্ক রুম পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস

Online Desk নভেম্বর 28, 2025
h-1.jpg

নিজস্ব প্রতিনিধি : হুগলি লোকসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ক রুমে এসআইআর সংক্রান্ত প্রস্তুতি ও কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তৃণমূলের হুগলির অবজারভার তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। সকালেই তিনি সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন ওয়ার্ক রুম পরিদর্শন করেন, পরে যান পান্ডুয়া বিধানসভাতেও। প্রতিটি কেন্দ্রেই কত শতাংশ কাজ হয়েছে তার বিস্তারিত পরিসংখ্যান নেন তিনি।

সপ্তগ্রাম ও পান্ডুয়ার পাশাপাশি চুঁচুড়া বিধানসভার ওয়ার্ক রুমেও পৌঁছান মন্ত্রী। চুঁচুড়ার পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ধনিয়াখালি বিধায়ক অসীমা পাত্র, চাঁপদানি বিধায়ক অরিন্দম গুঁইনসহ তৃণমূল কংগ্রেসের ব্লক ও শীর্ষ নেতৃত্বরা।

চুঁচুড়া ওয়ার্ক রুম পরিদর্শন শেষে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে। আমাদের একটাই লক্ষ্য— একজন বৈধ ভোটারও যাতে বাদ না যায়।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও বিজেপি এসআইআর নিয়ে ষড়যন্ত্র করছে। মন্ত্রী আরও বলেন, “যদি একটিও বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা জীবন দিয়ে লড়াই করব। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, বৈধ ভোটার বঞ্চিত হলে আগামী দিনে দিল্লিতে বড় আন্দোলন হবে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আর নির্বাচন কমিশন বিজেপির কথায় মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে।”

বলাগড় ও উত্তরপাড়ার বিধায়কদের ওয়ার্ক রুমে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতেই তিনি তা উড়িয়ে দিয়ে বলেন, “এসব বাজে কথা। আপনারাই গল্প বানান। তৃণমূল কংগ্রেস সবসময় ঐক্যবদ্ধ। আগামী দিনে আমরা ২৫০ আসন নিয়ে ফের সরকারে আসব।” সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব নিয়েও কথা ওঠে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এমন কোনও দ্বন্দ্ব নেই। আপনারা গল্প করেন, আমরা কাজ করি।” এসআইআর অ্যাপের গোলযোগ প্রসঙ্গে মন্ত্রীর অভিযোগ, “গতকাল বিকেল থেকে আজ পর্যন্ত অ্যাপটি ঠিকভাবে কাজ করছে না। এটি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, যাতে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। ওরা ভাবছে এটা হরিয়ানা বা উত্তরপ্রদেশ। কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এক মিলিমিটার জমি জমিয়ে আমরা ছাড়ব না।”

Post Views: 127

Continue Reading

Previous: এস-৪০০ শক্তি বাড়াতে রাশিয়া থেকে ৩০০ ক্ষেপণাস্ত্র কেনার পথে ভারত
Next: এসআইআর-এর অতিরিক্ত চাপে মুর্শিদাবাদে বিএলও- র মৃত্যু; ক্ষোভে ফুঁসছে পরিবার ও স্থানীয়রা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.