Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এস-৪০০ শক্তি বাড়াতে রাশিয়া থেকে ৩০০ ক্ষেপণাস্ত্র কেনার পথে ভারত

এস-৪০০ শক্তি বাড়াতে রাশিয়া থেকে ৩০০ ক্ষেপণাস্ত্র কেনার পথে ভারত

Online Desk নভেম্বর 28, 2025
s-400_triumf-34.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত রাশিয়া থেকে আরও ৩০০টি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি এবং ‘অপারেশন সিঁদুর’-এর সময় ব্যাপক ব্যবহারের এস-৪০০ ক্ষেপণাস্ত্রের মজুত কমে গিয়েছে। এই ঘাটতি পূরণ করতেই নতুন ভাবে কেনার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী প্রকল্পে খরচ হতে পারে ১০,০০০ কোটি টাকারও বেশি। শীঘ্রই রাশিয়ার রোসোবোরোন এক্সপোর্টকে পাঠানো হবে ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’, যার মাধ্যমে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু হবে।
ভারতীয় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থায় এস-৪০০ ট্রায়াম্ফ বর্তমানে সবচেয়ে আধুনিক ও কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত। দীর্ঘ পাল্লায় একাধিক লক্ষ্যবস্তু নিষ্ক্রিয় করতে সক্ষম এই সিস্টেম ভারত-চীন সীমান্তে উত্তেজনা বাড়ার পর দ্রুতগতিতে মোতায়েন করা হয়েছিল। সেনা সূত্রের দাবি, গত এক বছরে সীমান্ত নজরদারির কারনে উললেখ্য এই সিস্টেম ব্যবহারও বেড়েছে। ফলে ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত হ্রাস পেয়েছে, যা পুনরায় পূরণ করা জরুরি হয়ে পড়েছে।
শুধু ক্ষেপণাস্ত্র কেনাই নয়, ভবিষ্যতে  এস-৪০০ সিস্টেমের আরও ইউনিট কেনার কথাও চিন্তা করছে কেন্দ্র। পাশাপাশি দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে ছোট ও মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল এবং ড্রোন প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে। লক্ষ্য মাল্টি-লেয়ারড এয়ার ডিফেন্স নেটওয়ার্ককে আরও নির্ভরযোগ্য করে তোলা, যাতে যুদ্ধ পরিস্থিতি বা শত্রু দেশের আকস্মিক আক্রমণ, উভয় অবস্থাতেই দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখতে চাইছে ভারত। রুশ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখনও ভারতের প্রতিরক্ষা ভরসার অন্যতম স্তম্ভ। সেই কারণেই এস-৪০০-এর মজুত বাড়ানোর সিদ্ধান্ত কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা এবং পাকিস্তানের অস্থির অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের সেনার বায়ু প্রতিরক্ষা ভিত্তিকে শক্তিশালী করাই সময়ের দাবি।
প্রশাসন সূত্রে খবর, কেন্দ্র দ্রুত এই চুক্তি অনুমোদন করতে চাইছে। আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া মাত্রই ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সরবরাহের সময়সূচি ঘোষণা করবে রাশিয়া। সব কিছু ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই কেনার প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এই মজুত বাড়লে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও কার্যকর হবে এবং সম্ভাব্য বাহ্যিক হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা জোরদার হবে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

Post Views: 149

Continue Reading

Previous: বাংলার দীপ্তি গেলেন সৌরভের দিল্লীতে
Next: এসআইআর নিয়ে জোরদার নজরদারি, হুগলি লোকসভা কেন্দ্রের ওয়ার্ক রুম পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.