Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বাংলার দীপ্তি গেলেন সৌরভের দিল্লীতে

বাংলার দীপ্তি গেলেন সৌরভের দিল্লীতে

Online Desk নভেম্বর 28, 2025
Dipti.jpg

স্পোর্টস রিপোর্টার : উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে দীপ্তিময় দীপ্তি শর্মা। মেয়েদের বিশ্বকাপে সেরা ক্রিকেটার দীপ্তিকে নিয়েই টানাটানি। ৩ কোটি ২০ লক্ষ টাকায় নিজের পুরোনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি দাম পেলেন সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার। দীপ্তিকে দলে নিতে দিল্লি ক্যাপিটালস ও ইউপি ওয়ারিয়র্সের মধ্যে রীতিমতো দড়ি টানাটানি চলে। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড প্রয়োগ করে ইউপি ওয়ারিয়র্স দলে নেয় দীপ্তি শর্মাকে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে সবচেয়ে বেশি ৩ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। তাঁকে কিনেছিল আরসিবি। এ বার মান্ধানাকে রিটেন করে রেখেছিল আরসিবি। বাংলার রিচা ঘোষকেও রিটেন করা ছিল আরসিবির। দিল্লি শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজকেও রিটেন করা ছিল। ফলে নজর ছিল দীপ্তির দিকেই।

বাংলার তিতাস সাধুকে ৩০ লাখ টাকায় দলে নেয় গুজরাট। বেস প্রাইসেই তাঁকে নেওয়া হয়। এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া ৫ ক্রিকেটারের মধ্যে দীপ্তি ছাড়া রয়েছেন অ্যামেলিয়া কের (৩ কোটি টাকা), যাঁকে নিয়েছে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। শিখা পান্ডেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। সোফি ডিভাইনকে ২ কোটি টাকা দিয়ে নিয়েছে গুজরাট জায়ান্টস। মেগ ল্যানিংকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। নিলামের আসর বসেছিল দিল্লিতে। মেগা নিলামে মোট ২৭৭জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হয়েছে।

নিলাম শেষে দল পেয়েছেন ৬৭ জন ক্রিকেটার। মোট ৪০ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এদিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। অপ্রত্যাশিতভাবেই অবিক্রীত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী, অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন। নিলামের পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগের চতুর্থ সংস্করণ আগামী ৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নভি মুম্বই এবং গুজরাটের ভদোদরায় অনুষ্ঠিত হবে।

Post Views: 194

Continue Reading

Previous: তৃতীয় বিশ্বের জন্য আমেরিকার দরজা বন্ধ ! হোয়াইট হাউস কাণ্ডে বিরক্ত ট্রাম্পের বড়সড় ঘোষণা
Next: এস-৪০০ শক্তি বাড়াতে রাশিয়া থেকে ৩০০ ক্ষেপণাস্ত্র কেনার পথে ভারত

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
Untitled.png

মার্কিন মুলুকে জেরার মুখে ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেইন

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.