Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তৃণমূলের জেলা সংগঠনে রদবদল, পদাধিকারীদের নাম ঘোষণা করলেন মমতা-অভিষেক

তৃণমূলের জেলা সংগঠনে রদবদল, পদাধিকারীদের নাম ঘোষণা করলেন মমতা-অভিষেক

Online Desk মে 16, 2025
MV.jpg

নিজস্ব সংবাদদাতা : প্রত্যাশামাফিক জেলাওয়াড়ি সাংগঠনিক রদবদল সেরে নিল তৃণমূল কংগ্রেস। ২৬শের কথা মাথায় রেখে সংগঠনকে চাঙা করার তোড়জোড় শুরু হয়েছিল মাস দুয়েক আগে। নেতাজী ইন্ডোরে দলের কর্মী সভায় তাঁর আঁচ মিলেছিল। শুক্রবার সেটাই করে দেখালেন সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত হল রাজ্যের জেলাওয়াড়ি পদাধিকারীদের চূড়ান্ত তালিকা।

সবচেয়ে বড় রদবদল দেখা গেল দুটি জেলা সংগঠনে। এক, কলকাতা উত্তর। এখানে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলা সভাপতি পদে রাখা হয়নি। শুধু তাই নয় উত্তর কলকাতা থেকে দলের সভাপতি পদটাই রাখা হল না। সুদীপ বন্দ্যোপাধ্যাওকে করা হয়েছে উত্তর কলকাতা জেলা তৃণমূলের চেয়ারম্যান। ঠিক এমনটাই দেখা গেল বীরভূমে। সেখানেও কোনো সভাপতি রাখা হয়নি। তৃণমূলের ‘দোর্দন্ডপ্রতাপ’ কেষ্টকে রাখা হয়নি সভাপতি পদে। উত্তর কলকাতার মতো এই জেলায়ও তুলে দেওয়া হয়েছে সভাপতি পদ।

এ ছাড়া নতুন তালিকায় নজরে পড়ার মতো আর তেমন কোনো পরিবর্তন নেই। অ্যাক্টিভ ও ইন্যাক্টিভ-এর থিওরি মেনে কিছু কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন তৃণমূলের কাছে চ্যালেঞ্জিং জেলা পূর্ব মেদিনীপুর, কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হল। কিন্তু বদলে দেওয়া হল তমলুক সাংগঠনিক জেলার সভাপতিকে। এই জেলায় সভাপতি পদে নতুন মুখ সুজিত কুমার রায়। আগে ছিলেন অসিত চট্টোপাধ্যায়।

জেলা সভাপতি বদল করা হল হাওড়াতেও। হাওড়া গ্রামীণে জেলা সভাপতি ছিলেন অরুণাভ সেন। এবারও তিনি বহাল রইলেন। তবে বদলে দেওয়া হল হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি। কল্যাণ ঘোষের পরিবর্তে গৌতম চৌধুরীকে দেওয়া হয়েছে হাওড়া শহর সাংগঠনিক জেলার সভাপতি পদ। তবে হাওড়া সদরে চেয়ারম্যান পদে থাকছেন মন্ত্রী অরূপ রায়।

নিচে তৃণমূলের পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হল।

Post Views: 67

Continue Reading

Previous: আন্তর্জাতিক পরিবার দিবসে অভিনব উদ্যোগ, আসানসোলের জেলজীবনে কিছুক্ষণের মুক্তি
Next: ২০২৪-২৫ অর্থবছরে ২৫২.৩৮ কোটি টাকার পাট কিনেছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.