Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানে যুদ্ধ শেষ বলেও ডিগবাজি খেলেন ট্রাম্প, যুদ্ধ শেষ করবে ইরানই, হুঁশিয়ারি তেহরানের

ইরানে যুদ্ধ শেষ বলেও ডিগবাজি খেলেন ট্রাম্প, যুদ্ধ শেষ করবে ইরানই, হুঁশিয়ারি তেহরানের

Online Desk মার্চ 10, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরানে যুদ্ধ শেষ! সোমবার এমনটাই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়েছেন, আমেরিকা এবং ইজরায়েলের যৌথ অভিযান সাফল্য পেয়েছে। কিন্তু এই বক্তব্যের ঘন্টাখানেক পর ডিগবাজি খেয়েছেন ট্রাম্প। বদলেছেন বয়ান। সূত্রের খবর, যুদ্ধ শেষ বলার ঘন্টাখানেক পর আরেকটি অনুষ্ঠানে গিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা এখনও যুদ্ধ জেতেনি। ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে জোর চর্চা চলছে। মঙ্গলবার ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস স্পষ্ট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নন, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে ইরানই। পাশাপাশি ট্রাম্পকে ননসেন্স বলে তোপ দেগেছে তেহরান।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ কবে থামবে, তা অস্পষ্ট। এরমধ্যে সোমবার এক সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ শেষ। আমরা ভালোমতোই সাফল্য পেয়েছি। ইরানের কাছে এখন নৌসেনা, বায়ুসেনা কিছুই নেই। যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। যুদ্ধ যেরকম সময়ে শেষ হবে বলে মনে করেছিলাম আমরা, তার বহু আগেই জিতে গিয়েছি আমরা।” ট্রাম্পের এই সাক্ষাৎকার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ওই সংবাদমাধ্যম। কিন্তু সেই পোস্টের কয়েকঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে যান মার্কিন প্রেসিডেন্ট। এর ঘন্টা খানেক পর একটি অনুষ্ঠানে গিয়ে পালটি খান ট্রাম্প। কিছুক্ষণ আগে যে যুদ্ধ শেষ বলেছিলেন, তা বেমালুম ভুলে যান। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা অনেক ক্ষেত্রেই জিতে ফেলেছি। তবে সেটা যথেষ্ট নয়। ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দিতে হবে। আমেরিকা এবং ইজরায়েলের জয় একেবারে নিশ্চিত করতে হবে”। এরপরই ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে চর্চা শুরু হয়েছে।
এবিষয়ে মঙ্গলবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরান। ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস স্পষ্ট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নন, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে ইরানই। মার্কিন প্রেসিডেন্টকে ‘ননসেন্স’ আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, আমেরিকা এবং ইজরায়েল যদি তেলের খনিতে হামলা চালায়, তাহলে এক লিটার তেলও বের করতে দেওয়া হবে না। তেহরান আরও বলেছে, গোটা মধ্যপ্রাচ্যের সুরক্ষা এবং নিরাপত্তার ভার রয়েছে ইরানি সেনার হাতে। তাই ইরান ঠিক করবে ওই এলাকার ভবিষ্যৎ এবং দ্বিপাক্ষিক সমীকরণ। মার্কিন সেনা যুদ্ধ শেষ করার কেউ নয়।

Post Views: 15

Continue Reading

Previous: রাষ্ট্রপতির বঙ্গ সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি, শাহের মন্ত্রককে রিপোর্ট পাঠাল নবান্ন
Next: বঙ্গ সফরের শেষ দিনেও ঠাসা বৈঠক জ্ঞানেশ কুমারের, বিকেলে ফিরবেন দিল্লিতে

সম্পর্কিত গল্প

MOJ.jpg

মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026

You may have missed

MOJ.jpg

মোজতবা খামেনেই মৃত্যুকামনা, নয়া সুপ্রিম লিডারের পাশে থাকার বার্তা রাশিয়ার

Online Desk মার্চ 10, 2026
lpg.jpg

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হোটেল-রেস্টুরেন্টে! এলপিজি ঘাটতিতে মুম্বইয়ে বন্ধ হতে চলেছে অর্ধেক ভোজনশালা

Online Desk মার্চ 10, 2026
WhatsApp-Image-2026-03-10-at-9.31.46-AM.jpeg

নতুন যাত্রা শুরু অভিনেত্রী প্রান্তিকা দাসের, তৈরি করলেন নিজের ব্র্যান্ড ‘Margot L’Ane’

Online Desk মার্চ 10, 2026
death-leg.jpg

গুরুগ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ দেওয়াল, নিহত ৭ শ্রমিক, আশঙ্কাজনক ৪

Online Desk মার্চ 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.