Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মোহনবাগান ক্লাবকে সন্তান বলে নিজেকে ক্লাবের থেকেও বড়ো করলেন টুটু!

মোহনবাগান ক্লাবকে সন্তান বলে নিজেকে ক্লাবের থেকেও বড়ো করলেন টুটু!

Online Desk মে 9, 2025
FB_IMG_1746809503992.jpg

স্পোর্টস ডেস্ক :নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে মোহনবাগানের। এখন নির্বাচনী বোর্ডের থেকে নির্বাচনের দিনের অপেক্ষা মাত্র। বর্তমান সচিব দেবাশিস দত্ত আর প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু নির্বাচনে একে অপরের প্রতিপক্ষ। প্রচারও শুরু হয়ে গেছে। এই অবস্থায় ছেলে সৃঞ্জয় বসুকে জেতাতে আসরে নেমে গেছেন খোদ টুটু বসু। সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচনের প্রচার করবেন বলে।এদিকে তার ছোট ছেলে সৌমিক বসু মোহনবাগান শিবিরে। টুটু বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার পরিবারে ভাঙন লাগানো যাবে না। এরপরই টুটু বসু যা বললেন তাতে অনেকেই ভাবতে শুরু করেছেন টুটু বসু বোধহয় মোহনবাগান ক্লাবের থেকেও বড়ো। টুটু বলেন, আমার তিন ছেলে টুম্পাই (সৃঞ্জয় বসু ), টুবলাই (সৌমিক বসু ), আর মোহনবাগান ক্লাব।’মোহনবাগান সমর্থক থেকে মেম্বার সবাই বলেন তাঁদের কাছে মাতৃসম। টুটু বসুরও সেটা বলাই উচিত ছিল মোহনবাগান ক্লাব তার মা।এখানেই বিতর্ক তৈরী হয়েছে নানা মহলে সন্তান বলে কি নিজেকে ১৩৫ বছরের মোহনবাগান ক্লাবের থেকেও নিজেকে বড়ো মনে করলেন। মোহনবাগানের জন্য টুটু বসু না টুটু বসুর জন্য মোহনবাগান এই প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক। যদিও মোহনবাগান ক্লাবের নানা খারাপ সময়ে টাকা দিয়ে ক্লাবকে সাহায্য করেছেন টুটু বসু। এটা মানতে দ্বিধা নেই কারোর।ক্লাবে পরিবারতন্ত্রর কথা বলে সরব দেবাশিস দত্ত শিবির। দেবাশিস শিবির জিতে এলে তারা কি টুটু বসুকে সভাপতি করবে সেদিকেও নজর থাকবে!

Post Views: 385

Continue Reading

Previous: রোমান ক্যাথলিক চার্চের প্রধান হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট, প্রথম আমেরিকান পোপ তিনিই
Next: মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরুতেই দলগঠন, মুম্বই থেকে বিপিনকে নিল ইস্টবেঙ্গল

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.