Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • পশ্চিমবঙ্গে কোনও পার্টি অফিস খোলা হয়নি, স্পষ্ট জানাল বিজয়ের টিভিকে

পশ্চিমবঙ্গে কোনও পার্টি অফিস খোলা হয়নি, স্পষ্ট জানাল বিজয়ের টিভিকে

Online Desk সেপ্টেম্বর 30, 2026
1000385584.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গে এখনও কোনও দলীয় কার্যালয় খোলা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ বা টিভিকে। সম্প্রতি পূর্ব বর্ধমানের ফাগুপুরে টিভিকে-র নামে একটি কার্যালয়ের ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৈতালি রায়। তিনি নিজেকে পশ্চিমবঙ্গে টিভিকে-র আহ্বায়ক বলে পরিচয় দিয়েছিলেন।

এই কার্যালয়ের উদ্বোধনের পর বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। তবে এর সঙ্গে দলের সরাসরি কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে টিভিকে। দলের বক্তব্য, বিজয়ের সমর্থকেরাই নিজেদের উদ্যোগে ওই কার্যালয় তৈরি করেছেন। টিভিকে-র মুখপাত্র সানকাভি দ্যানাহ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে দলের কোনও শাখা বা অফিস আনুষ্ঠানিক ভাবে খোলা হয়নি। এমন কোনও উদ্যোগ হয়ে থাকলেও তাতে দলের অনুমোদন নেই। কেন্দ্রীয় নেতৃত্বও সেই উদ্যোগকে সমর্থন করেনি বলে জানান তিনি।

পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় খোলার বিষয়ে টিভিকে মুখপাত্রের ব্যাখ্যা, স্থানীয় সমর্থকেরাই সম্ভবত এমন উদ্যোগ নিয়েছেন। তাঁর কথায়, দলের সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে বহু মানুষ অনুপ্রাণিত হচ্ছেন। তাঁদের কেউ কেউ নিজেরাই উদ্যোগী হয়েছেন। তামিলনাড়ুর বাইরে আপাতত সংগঠন বিস্তারের কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন টিভিকে-র মুখপাত্র। এখন তাঁদের মূল লক্ষ্য তামিলনাড়ুতেই সংগঠনের কাজ চালানো।তামিলনাড়ুতে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করাই এই মুহূর্তে দলের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

Continue Reading

Previous: আজ বুধবার কেমন যাবে ১২ রাশির ভাগ্যফল
Next: আইএসএফের ‘খাম’ প্রতীক মামলা খারিজ হাই কোর্টে, ভোট আবহে হস্তক্ষেপ করবে না আদালত

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.