Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রুশ যুদ্ধবিমানে আঘাত হানার আগে ট্রাম্প প্রশাসন কি ইউক্রেনকে তথ্য দিয়েছিল?

রুশ যুদ্ধবিমানে আঘাত হানার আগে ট্রাম্প প্রশাসন কি ইউক্রেনকে তথ্য দিয়েছিল?

Online Desk জুন 3, 2025
20250603_120001.jpg

ওঙ্কার ডেস্ক: ভলোদিমির জেলেনস্কির বাহিনী ড্রোন নিক্ষেপ করে ৪০ টি রুশ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। প্রায় দেড় বছর ধরে প্রস্তুতি নিয়ে এই আঘাত হেনেছে ইউক্রেন। সাম্প্রতিক কালে রাশিয়ার উপর এটি বড়সড় আক্রমণ। আর এই হানার পর চর্চায় উঠে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের তরফে রুশ যুদ্ধবিমান বহরের অবস্থান ইউক্রেনকে জানিয়ে দেওয়া হয়েছিল। যার ফলে নির্দিষ্ট ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে জেলেনস্কি বাহিনী।

কিন্তু রুশ যুদ্ধবিমানের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্র জানলো কী ভাবে? এটি বুঝতে ফিরে যেতে হবে ২০১০ সালে। ওই বছর পরমাণু অস্ত্র সংবরণ সংক্রান্ত আমেরিকা-রাশিয়া ‘নিউ স্টার্ট চুক্তি’ সম্পন্ন হয়েছিল। যে চুক্তি অনুসারে দু’দেশকেই তাদের পরমাণু অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমানগুলিকে এমন ঘাঁটিতে রাখতে হবে যা নজরদারি উপগ্রহের সাহায্যে বা পরমাণু অস্ত্র শনাক্তকরণে ব্যবহৃত ‘ন্যাশনাল টেকনিক্যাল মিনস’ (এনটিএম)-এর মাধ্যমে দেখা যায়।

ওই চুক্তি অনুসারে রাশিয়ার টিইউ-৯৫এমএস, টিউ-২২এম৩-এর মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানের অবস্থান জানতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযোগ, সেই তথ্য গোপনে পৌঁছে গিয়েছে ইউক্রেনে। আর প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে গত দেড় বছর ধরে ইউক্রেন প্রস্তুতি নিয়েছে আক্রমণ হানার জন্য।আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ‘নিউ স্টার্ট চুক্তি’র মেয়াদ রয়েছে। এমন ঘটনার পর ভ্লাদিমির পুতিন ওই চুক্তি টেনে নিয়ে যাবেন কি না সেটিই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে।

Post Views: 192

Continue Reading

Previous: ভারতকে ভূয়সী প্রশংসা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিবের
Next: আইপিএল পাবে নতুন চ্যাম্পিয়ন, সৌরভের ফেভারিট কে!দেখে নিন সম্ভাব্য একাদশ দুই দলের

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.