Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতকে ভূয়সী প্রশংসা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিবের

ভারতকে ভূয়সী প্রশংসা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিবের

Online Desk জুন 3, 2025
20250603_112654.jpg

ওঙ্কার ডেস্ক: নয়াদিল্লিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিব হোয়ার্ড লুটনিক। শুধু তাই নয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে সম্মান করেন তা তুলে ধরেন তিনি।

দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি প্রসঙ্গে লুটনিক বলেন, ‘প্রথমে মার্কিন প্রেসিডেন্টকে আমাদের ঘরের দিকটা দেখতে হবে, যাতে আমেরিকাকে উন্নত এবং মজবুত করা যায়। তার পরে তিনি বন্ধুরাষ্ট্রগুলির বিষয়টি দেখবেন। ভারতের দিকগুলিও যাতে দেখা হয়, সেটিও তিনি নিশ্চিত করবেন।’ তাঁর আরও সংযোজন, ‘আমার মনে হয বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা খুবই ভাল পর্যায়ে রয়েছে। শীঘ্রই আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে একটি চুক্তি দেখতে পাবেন বলে আশা করছি। কারণ, আমরা এমন একটি জায়গা খুঁজে পেয়েছি, যা সত্যিই দু’দেশের জন্যই কার্যকর।’

উল্লেখ্য, দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার লর ট্রাম্প বিশ্বের একাধিক দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন। বাদ যায়নি ভারতও। ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্কের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও পরে তা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়। আগামী মাসে অর্থাৎ ৯ জুলাই সেই ৯০ দিনের মেয়াদ শেষ হচ্ছে। যদিও ট্রাম্পের শুল্কনীতি সম্প্রতি ধাক্কা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প নিজের সীমা লঙ্ঘন করেছেন। এই আবহে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক কোন দিকে গড়ায় সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষকদের।

Post Views: 259

Continue Reading

Previous: নির্দিষ্ট সময় বেঁধে দেন দীপিকা পাড়ুকোন, তারপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা
Next: রুশ যুদ্ধবিমানে আঘাত হানার আগে ট্রাম্প প্রশাসন কি ইউক্রেনকে তথ্য দিয়েছিল?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.