Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নির্দিষ্ট সময় বেঁধে দেন দীপিকা পাড়ুকোন, তারপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

নির্দিষ্ট সময় বেঁধে দেন দীপিকা পাড়ুকোন, তারপরেই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

Online Desk জুন 3, 2025
dfgr.png

ওঙ্কার ডেস্ক: ‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না’, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে শর্ত বেঁধে দেওয়ায় ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা পাড়ুকোন। তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনও অনুশোচনা নেই অভিনেত্রীর! সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, কঠিন সময়ে মনের কথা শুনতেই অভ্যস্ত তিনি। আর একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তার বদল হয় না। তবে বিতর্কের সূত্রপাত পরিচালক সন্দীপের এক্স হ্যান্ডেল পোস্ট থেকে। দীপিকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন পরিচালক। তারপর থেকেই কাজের সময় নিয়ে বলিউড, দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্দরে শুরু হয়েছে জোর চর্চা!
সংশ্লিষ্ট বিতর্কযজ্ঞে দীপিকার পাশে দাঁড়িয়ে মুখ খুলেছেন কাজল, অজয় দেবগন থেকে সইফ আলি খান। এবার রাধিকা আপ্তেও সেই একই সুরে সুর মিলিয়ে অভিযোগ করলেন, “সিনেইন্ডাস্ট্রি নতুন মায়েদের সমস্যা বোঝে না। সন্তানদের লালন পালন করার পাশাপাশি আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা সত্যিই খুব কঠিন। কারণ আমরা যে পরিমাণ সময় নিয়ে ছবিতে কাজ করি, তার পাশাপাশি সন্তানের দেখভাল করা খুব কঠিন। উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টা কাজের সময়সূচী বেঁধে দেওয়ার পর থেকেই এই বিতর্কের শুরু।
প্রসঙ্গত, মা হওয়ার পর একাধিক বলিউড নায়িকাই কাজ বন্ধ রেখেছেন। সেই তালিকায়, দীপিকার পাশাপাশি সোনম কাপুর, বিপাশা বসু-সহ আরও অনেকেই রয়েছে। আলিয়া ভাট যদিও ব্যতিক্রম এক্ষেত্রে! তবে মা হিসেবে দীপিকা পাড়ুকোনই নায়িকাদের মধ্যে প্রথম শিফট মেনে কাজ করার দাবি রাখেন। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, ‘প্রতিবাদী’ দীপিকাই কি বলিউডের বর্তমান প্রজন্মের পথপ্রদর্শক? বলিউড মাধ্যম সূত্রে খবর, দুইপক্ষের শর্ত না মেলায় ‘স্পিরিট’ ছবি থেকে বেরিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই প্রেক্ষিতেই দীপিকাকে দোষ দিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তার পর থেকে সেই বিতর্ক এখনও বর্তমান।

Post Views: 504

Continue Reading

Previous: ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়িয়েছেন শ্রীময়ী চট্টরাজ! তাঁর বদলে এলেন কোন অভিনেত্রী?
Next: ভারতকে ভূয়সী প্রশংসা মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যসচিবের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.