Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উলুবেড়িয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্তার অভিযোগে হোমগার্ডসহ দুইজন গ্রেফতার

উলুবেড়িয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্তার অভিযোগে হোমগার্ডসহ দুইজন গ্রেফতার

Online Desk অক্টোবর 21, 2025
bannerimage.png

ওঙ্কার ডেস্ক: গত ২০ অক্টোবর উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে এক মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে।
মহিলা জুনিয়র চিকিৎসককের অভিযোগের ভিত্তিতে পুলিশ ট্রাফিক হোমগার্ড শেখ বাবুলাল এবং তার আত্মীয়কে গ্রেফতার করেছে। ঘটনার সময় তাদের সঙ্গে আরও ১০–১২ জন উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তারা চিকিৎসকের সঙ্গে অশ্লীল ভাষায় আচরণ করেছিল, শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে এবং ভয় দেখিয়ে ধর্ষণের হুমকি দিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় হাসপাতালে নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন না। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এখন খতিয়ে দেখা হচ্ছে, যাতে প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহ করা যায় এবং অভিযুক্তদের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারণ করা যায়। পুলিশ তদন্তের অংশ হিসেবে হাসপাতালের কর্মচারী ও অন্যান্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।
এই ঘটনায় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, হাসপাতাল কর্মক্ষেত্র হিসেবে নিরাপদ নয়, বিশেষ করে মহিলা চিকিৎসকদের জন্য। এই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের ঘটনা হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে।
এছাড়া, স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তারা হাসপাতালের নিরাপত্তা কড়া করতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করবে এবং হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়মকানুন আরও জোরদার করবে।

Post Views: 112

Continue Reading

Previous: শব্দ বাজির আওয়াজে অসুস্থ অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ১০০ ডায়াল করেও মেলেনি সুরাহা, অভিযোগ অভিনেতার
Next: শুভাংশু শর্মার চোখে মহাকাশ থেকে দীপাবলির ভারত, ভিডিও শেয়ার করলেন তিনি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.