Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শব্দ বাজির আওয়াজে অসুস্থ অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ১০০ ডায়াল করেও মেলেনি সুরাহা, অভিযোগ অভিনেতার

শব্দ বাজির আওয়াজে অসুস্থ অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, ১০০ ডায়াল করেও মেলেনি সুরাহা, অভিযোগ অভিনেতার

Online Desk অক্টোবর 21, 2025
ghv.png

ওঙ্কার ডেস্ক: দীপাবলির আগে শব্দবাজি নিয়ে শত কড়াকড়ি, সতর্কবার্তা জারি শহরজুড়ে! তবে রাত বাড়তেই পাল্লা দিয়ে বেড়েছে শব্দবাজির দাপট। আর তাতেই সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট। বাজি পোড়ানোর সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। তবুও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভাবতে পারেননি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। শেষমেশ অসুস্থ বোধ করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা।
সুরজিৎ বাগবাজার এলাকার বাসিন্দা। পাশের আবাসন থেকে লাগাতার বাজির শব্দে প্রথমটায় তেমন আগল দেননি অভিনেতা। তবে কাচের জানলা বন্ধ করেও রক্ষা পাননি। ফেসবুকে সুরজিৎ জানান, ‘আমার পাড়া বাগবাজার স্ট্রিটে ৩২ নং ফ্ল্যাট বাড়ির ছাদে বীভৎস শব্দবাজি ফাটানো হচ্ছে। আমি অসুস্থ বোধ করছি।’ তারপরেই অভিনেতার পোস্ট সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় অনুরাগীরা উদ্বিগ্ন সুরজিতের শারীরিক পরিস্থিতি নিয়ে। সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন, “বাড়ির উঠোনে গিয়েছিলাম, ভয়ানক বাজির আওয়াজে বুক ধড়ফড় করা শুরু করে। হাত-পা কেমন একটা হয়ে গেছিল। সেসময়ে বারবার ১০০ ডায়াল করেও লাভ হয়নি। স্নায়ু শিথিল করার ওষুধ খেতে বলেন ডাক্তার। এতে ধড়ফড়ানি কমে কিছুটা।” অভিনেতার আর্জি, “দয়া করে শব্দবাজি ফাটানো বন্ধ হোক।”
প্রসঙ্গত সোমবার রাতে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় শব্দবাজি ফাটানোর আওয়াজ শোনা গিয়েছে! জানা গেল, প্রশাসনের কাছে একাধিক অভিযোগও জমা পড়ছে। পরবর্তীকালে শব্দবাজি ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর নির্দেশিকাও জারি করা হয়েছিল। কলকাতার বহুতলগুলির ছাদ থেকে শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছিল বেশ কয়েক বছর আগেও। এবার কালীপুজোয় রাজ্যে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিবেশবান্ধব সবুজ বাজি পোড়ানো যাবে বলে আদালত নির্দেশ দেয়। কিন্তু রাত বাড়তে সেই শব্দবাজি ফাটানোর আওয়াজ পাওয়া যায় সর্বত্রই।

Post Views: 121

Continue Reading

Previous: দেশজুড়ে দীপাবলি উদ্‌যাপনে উচ্ছ্বাস, দিল্লি থেকে কলকাতায় উৎসবের রঙ
Next: উলুবেড়িয়ায় মহিলা জুনিয়র চিকিৎসককে হেনস্তার অভিযোগে হোমগার্ডসহ দুইজন গ্রেফতার

সম্পর্কিত গল্প

nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.