Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওয়েভ সামিটে ব্যাপক সাড়া, রেজিস্ট্রেশন হয়েছে ১ লক্ষেরও বেশি

ওয়েভ সামিটে ব্যাপক সাড়া, রেজিস্ট্রেশন হয়েছে ১ লক্ষেরও বেশি

Online Desk এপ্রিল 20, 2025
WhatsApp Image 2025-04-20 at 11.57.37_3bc8ba2c

ওঙ্কার ডেস্ক: আগামী ১ থেকে ৪ মে মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েভ সামিট (ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট)। ইতিমধ্যে এই সামিটে অংশ নিতে দেশ, বিদেশ থেকে বিনোদন জগতের বহু কলাকুশলী রেজিস্ট্রেশন করিয়েছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রের খবর, ওয়েভ সামিটে অংশ নিতে ১ লক্ষের বেশি রেজিস্ট্রেশন হয়েছে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রযুক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। মিডিয়া জগতের রূপও বদলে যাচ্ছে। উদাহরণ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সেই সব দিন এখন অতীত। যখন কন্টেন্ট তৈরির জন্য একটি বড় স্টুডিওর প্রয়োজন হত। আজ ঝাড়খণ্ড বা কেরালার প্রত্যন্ত গ্রামের একজন ক্রিয়েটর ভালো মানের ছবি তৈরি করতে পারেন এবং লক্ষ লক্ষ ভিউ পেতে পারেন। তিনি বলেন, ক্রিয়েটরদের অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রশংসা করে অশ্বিনী বৈষ্ণবের সংযোজন, আমাদের দূরদর্শী প্রধানমন্ত্রী ভারতের সফট পাওয়ার বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে ক্রিয়েটরদের কাজ এবং অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতি দিয়েছেন। ডাভোস এর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ডাভোস যেমন অর্থনীতির জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, ঠিক তেমনই ওয়েভস মিডিয়া এবং বিনোদনের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম হিসেবে বিকশিত হবে। তিনি বলেন, আমরা আমাদের ক্রিয়েটরদের সঙ্গে বিশ্বকে জোড়ার একটি উপায় খুঁজে বের করছি। সৃজনশীল সমাধানের জন্য ক্রিয়েটর, ক্রেতা এবং বাজারের মধ্যে একটি বিশ্বব্যাপী সংযোগকারী হিসেবে কাজ করবে ওয়েভস।

Post Views: 103

Continue Reading

Previous: প্রদর্শনী : ১৮ শতকে বাংলা নবজাগরণের স্থাপত্যকার পঞ্চানন কর্মকার
Next: বৈশাখের শুরুতেই ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.