Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বৈশাখের শুরুতেই ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

বৈশাখের শুরুতেই ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

Online Desk এপ্রিল 20, 2025
fthyj.png

ওঙ্কার ডেস্ক: রবিবার থেকে রাজ্যে ঝড়ের আশঙ্কা ক্রমশ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে কিছু জেলায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ হলেও খুব বেশি বৃষ্টির সম্ভবনা নেই। সোমবার থেকেই বৃষ্টি বন্ধ। বুধবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার ঝড়ের সম্ভাবনা নেই। বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম– এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরো কমবে দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ-সহ হতে পারে। সোমবার আংশিক মেঘলা আকাশ, আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে হু হু করে। সোমবার থেকে বুধবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবার ও সোমবারে উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলায়। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বইতে পারে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বুধবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শহরে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা এবং পাল্লা দিয়ে অস্বস্তি। আগামী সপ্তাহে শেষ দিকে কলকাতার তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। প্রায় তাপপ্রবাহ অনুভূতি হতে পারে কলকাতায়।

Post Views: 117

Continue Reading

Previous: ওয়েভ সামিটে ব্যাপক সাড়া, রেজিস্ট্রেশন হয়েছে ১ লক্ষেরও বেশি
Next: জমজমাট হতে চলেছে একেনবাবুর ‘বেনারসে বিভীষিকা’, প্রকাশ্যে এল টিজার

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.