Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে চাঁছাছোলা আক্রমণ ভারতের

রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে চাঁছাছোলা আক্রমণ ভারতের

Online Desk মে 24, 2025
20250524_135230.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তান, দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে মোদী সরকার। এই আবহে এবার রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে চাঁছাছোলা আক্রমণ করলেন নয়াদিল্লির প্রতিনিধি।

রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ ইসলামাবাদের মদতে কী ভাবে সন্ত্রাসের বাড়বাড়ন্ত হয়েছে সেসব বিষয় তুলে ধরেন। হরিশের আগে বক্তব্য রাখেন পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ। তিনি কাশ্মীর সমস্যার কথা তুলে ধরেন। সেই ভাষণের জবাব দিতে উঠে পাকিস্তানকে নিশানা করেন হরিশ। তিনি বলেন, ‘পাকিস্তানে সাধারণ মানুষের নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। কারণ, ওরা সাধারণ মানুষ আর জঙ্গির মধ্যে কোনও পার্থক্য করে না।’ শুধু তাই নয়, অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে ভারত যখন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল, তার পর ভারতের সীমান্ত এলাকার গুরুদ্বার, মন্দির এবং স্কুলগুলিকে পাকিস্তান টার্গেট করেছিল বলে উল্লেখ করেন তিনি। পাক হানায় ২০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নারকীয় সেই জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী। সন্ত্রাসে পাকিস্তানের মদত এবং ভারতের অপারেশন সিঁদুর অভিযান নিয়ে ইতিমধ্যে বিশ্বকে বার্তা দিতে সাত প্রতিনিধিদল বিভিন্ন দেশে রওনা দিয়েছেন। সেই আবহে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করল ভারত।

Continue Reading

Previous: দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া ভাট? কানে’র মঞ্চ থেকে নতুন চর্চা শুরু বি টাউনে
Next: গিলের নেতৃত্বেই ইংল্যান্ড যাবে ভারত,সহ অধিনায়ক পন্থ, বাদ বাংলার সামি

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.