Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া ভাট? কানে’র মঞ্চ থেকে নতুন চর্চা শুরু বি টাউনে

দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া ভাট? কানে’র মঞ্চ থেকে নতুন চর্চা শুরু বি টাউনে

Online Desk মে 24, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বি টাউনে নতুন চর্চা! ফের মা হতে চলেছেন আলিয়া ভাট! ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আসরেই বিয়ে সেরেছিলেন তারকা জুটি। সেই বছরই সুখবর দেন তাঁরা। ২০২২-এর নভেম্বর মাসে জন্ম হয় রাহা কপূরের। আড়াই বছর বয়স এখন তার।
আর এর মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করে ফেলেছেন আলিয়া ও রণবীর? কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি দেখার পরেই এই জল্পনা ছড়িয়েছে চারিদকে। প্রথম দিন আলিয়া পরেছিলেন পোশাকশিল্পী ড্যানিয়েল রোজ়বেরির তৈরি স্ট্র্যাপলেস গাউন। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ নজর কেড়েছিল। মাথায় খোঁপা ও কানে হিরের স্টাড। কান-এ ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ অ্যাকসেসরি। কিন্তু এই পোশাকে নাকি ফুটে উঠেছে আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে আড়াল করার চেষ্টাও করেছেন অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় অনুরাগীদের।
এ বিষয়ে মন্তব্য করেছেন অনেকেই, কেউ লিখেছেন, “আলিয়াকে দেখে মনে হচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।” সেই মন্তব্য দেখে আর এক জন লিখেছেন, “আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওঁকে দেখেই মনে হল, ফের মা হতে চলেছেন।” এমন মন্তব্যে ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম। তবে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি আলিয়া বা তাঁর সহকারী দলের তরফ থেকে। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখে দিয়েছেন। তাই এবার দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।

Post Views: 337

Continue Reading

Previous: টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানোর দাবি, টলিপাড়ায় বন্ধ নতুন ধারাবাহিকের শুটিং
Next: রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে চাঁছাছোলা আক্রমণ ভারতের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.