Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানোর দাবি, টলিপাড়ায় বন্ধ নতুন ধারাবাহিকের শুটিং

টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানোর দাবি, টলিপাড়ায় বন্ধ নতুন ধারাবাহিকের শুটিং

Online Desk মে 24, 2025
zdfxb.png

ওঙ্কার ডেস্ক: ফের টলিপাড়ায় শুটিংয়ে বাধা। শোনা যাচ্ছে, দু’টো নতুন ধারাবাহিক ‘দাদামণি’-র সেট নির্মাণের কাজে বাধা এসেছে। একইভাবে, ‘কুসুম’ ধারাবাহিকের কাজেও বাধা আসতে পারে। এর বাইরে নতুন যেসব ধারাবাহিক আসছে, তা শুরু করার আগে টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে প্রযোজনা সংস্থাগুলোকে। তাদের মাধ্যমে চ্যানেলও বিষয়টা সম্পর্কে অবগত।
এই ব্যাপারে চ্যানেল বা টেকনিশিয়ানদের ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। জানা গেছে, এদিন নতুন এক ধারাবাহিকের প্রযোজনা সংস্থার সঙ্গে ফেডারেশনের মিটিং আছে। আসলে দীর্ঘ সময় বেতন বৃদ্ধি হয়নি টেকনিশিয়ানদের। তবে টলিপাড়ায় কাজে যাতে ক্ষতি না হয়, তাই টেকনিশিয়ানরা শুটিং বন্ধ করেননি। প্রযোজককে বিষয়টা সম্পর্কে খতিয়ে দেখার জন্য চিঠি পাঠানো হয়েছে। তাই যেসব ধারাবাহিক এখন দেখা যাচ্ছে, সেগুলোর শুটিং বন্ধ হয়নি।
তবে নতুন যেসব ধারাবাহিকের শুটিং শুরু হবে, সেগুলোর ক্ষেত্রে কাজ বন্ধ রাখা হয়েছে। চ্যানেল, প্রযোজক, টেকনিশিয়ানদের ফেডারেশন সব পক্ষ মিলে আলোচনা করে নেওয়ার পর নির্দিষ্ট শতাংশ বেতন বৃদ্ধির আশ্বাস পেলে, তবেই এসব ধারাবাহিকের শুটিং শুরু হবে। এখন টলিপাড়ায় বাংলা ধারাবাহিকের প্রযোজকরা কবে এই সমস্যার সমাধান করতে পারেন, সেটা দেখার অপেক্ষা।
অতীতে এমন জটিলতা যে তৈরি হয়নি তা নয়। তবে মতের মিল না হলে, তখন বাংলা ধারাবাহিকের শুটিংয়ে জটিলতা আরও বাড়তে পারে। সামনের সাত দিনে টলিপাড়ায় কী হয়, সেদিকে নজর থাকবে।

Post Views: 237

Continue Reading

Previous: জাপানের টোকিওতে পাকিস্তানের মুখোশ খুললেন অভিষেক
Next: দ্বিতীয়বার মা হতে চলেছেন আলিয়া ভাট? কানে’র মঞ্চ থেকে নতুন চর্চা শুরু বি টাউনে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.