Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জাপানের টোকিওতে পাকিস্তানের মুখোশ খুললেন অভিষেক

জাপানের টোকিওতে পাকিস্তানের মুখোশ খুললেন অভিষেক

Online Desk মে 24, 2025
20250524_125152.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের ভূমিকা বিশ্বের দরবারে তুলে ধরতে সাত প্রতিনিধিদলকে বিভিন্ন দেশে পাঠিয়েছে মোদী সরকার। একটি দল গিয়েছে জাপানের টোকিওতে। সেই দলে রয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

টোকিওতে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভাষণে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ যদি হয় পাগলা কুকুর তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব!’ তৃণমূল নেতা আরও বলেন, ২২ এপ্রিল কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গিরা পাকিস্তানে ফিরে গিয়েছিল। এরপর দু সপ্তাহ সময় দেওয়া হয়েছিল পাকিস্তানকে। কিন্তু সেই সময়পর্বে জঙ্গিদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ইসলামাবাদ। ৭ মে ভারতের সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে একজনও পাক নাগিরিককে ক্ষতি না করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে বলে জানান অভিষেক।

জেডইউ সাংসদ সঞ্জয় ঝার নেতৃত্বে ওই দলে অভিষেক ছাড়াও রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বরুয়া, হেমাঙ্গ যোশী, জন ব্রিটাস। টোকিও সফর সেরে সর্বদলীয় প্রতিনিধি দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া ও সিঙ্গাপুরে যাবে।

Post Views: 139

Continue Reading

Previous: নিয়োগ সম্পর্কে অনলাইনে ভুয়ো বিজ্ঞপ্তি, স্পষ্ট করল মন্ত্রিসভা সচিবালয়
Next: টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানোর দাবি, টলিপাড়ায় বন্ধ নতুন ধারাবাহিকের শুটিং

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
up-police-sized.jpg

রাজ্যে ১৭৯ পুলিশকর্তাকে বদলি শুভেন্দু সরকারের!

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
Untitled.png

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের তৃণমূল নেতা!

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.