Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফুটপাতে থাকা তিন বছরের শিশুকে ধর্ষণ লখনউয়ে ! পুলিশি এনকাউনটারে নিহত অভিযুক্ত

ফুটপাতে থাকা তিন বছরের শিশুকে ধর্ষণ লখনউয়ে ! পুলিশি এনকাউনটারে নিহত অভিযুক্ত

Online Desk জুন 6, 2025
Encounter.jpg

ওঙ্কার ডেস্ক : লখনউয়ের আলমবাগ এলাকায় ফুটপাতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা এক শিশুকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আলমবাগ মেট্রো স্টেশনের কাছে একটি উড়ালপুলের নিচে ফুটপাতে মা ও শিশু ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎই এক ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে চলে যায়। কয়েক মিটার দূরে শুয়ে থাকা এক প্রতিবন্ধী ব্যক্তি বিষয়টি দেখে টহলরত পুলিশকে খবর দেন।

সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক ব্যক্তি স্কুটারে করে শিশুটিকে নিয়ে যাচ্ছে। স্কুটারের নম্বরের সূত্র ধরে অভিযুক্তের সন্ধানে নামে একাধিক পুলিশ দল। তার খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করে প্রশাসন।

তল্লাশির পর শিশুটিকে কাছাকাছি অঞ্চল থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তার শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার আশিস শ্রীবাস্তব জানান, অভিযুক্ত আত্মসমর্পণের নির্দেশ অমান্য করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা পুলিশি হামলায় আহত হয় অভিযুক্ত। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর পকসো আইনে মামলা দায়ের হয়েছে।

এই ঘটনা ঘিরে শোক ও ক্ষোভ ছড়িয়েছে রাজ্যজুড়ে। শিশুর নিরাপত্তা ও পথবাসীদের সুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে। শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও প্রতিরোধমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছেন নাগরিকরা।

Post Views: 233

Continue Reading

Previous: বছরে তিনবার কমল রেপো রেট, স্বস্তিতে ঋণগ্রহীতারা
Next: অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কিশোর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.