Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কিশোর

অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কিশোর

Online Desk জুন 6, 2025
blackmail-suicide.jpg

নিজস্ব সংবাদদাতা , আসানসোল : ব্ল্যাকমেইলের শিকার হয়ে এক নাবালক আত্মহত্যা করেছে বলে অভিযোগ আসানসোল উত্তর থানার সেনর্যা লে এলাকায়। সুদীপ মাজী, বয়স ১৬ , মৃত ওই নাবালকের মা চন্দ্রাবলী মাজী আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন ব্ল্যাকমেইলকারীর বিরুদ্ধে ।

জানা গেছে আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণীর ছাত্র ছিল সুদীপ মাজী। গত ২৯ মে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। প্রথম দিকে কি কারনে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে তা নিয়ে সন্দিহান ছিল পরিবার। কিন্তু পরে , ওই ছাত্রের বন্ধুদের সঙ্গে কথা বলে ও তার মোবাইল পরীক্ষা করে আসল ঘটনা সামনে আসে। পরিবারের অভিযোগ ব্ল্যাক মেইলের শিকার হয়ে তীব্র মানসিক চাপেই ওই ছাত্র আত্মঘাতী হয়েছে।

ছাত্রের দিদি জানিয়েছেন, গত জানুয়ারি মাসে আসানসোল কসাইমহল্লার বাসিন্দা জনৈক যুবক ইমরান শেখ ভাইকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর মাদক খাইয়ে তার অশ্লীল ছবি তুলে রাখে। সেই ছবি মোবাইলে তুলে রেখেছিল ইমরান। তারপর থেকে সেই ছবি দেখিয়ে বারবার তাকে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়া শুরু হয়। ইন্সটাগ্রাম চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে সে সব কিছু জানা গেছে। বারবার তাকে ফোন করে ভয় দেখানো হয়, সেই ছবি প্রকাশ্যে এনে দেওয়া হবে।
বারবার টাকা নেওয়া হয় ব্ল্যাক মেইল করে। শেষ পর্যন্ত সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই। শুরু হয় ক্রমাগত প্রচন্ড চাপ। আর সেই চাপেই আত্মহত্যা করেছে সুদীপ। এমনটাই দাবি পরিবারের। আসানসোল উত্তর থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে।

Post Views: 273

Continue Reading

Previous: ফুটপাতে থাকা তিন বছরের শিশুকে ধর্ষণ লখনউয়ে ! পুলিশি এনকাউনটারে নিহত অভিযুক্ত
Next: ‘স্পিরিট’এর পর এবার ‘কল্কি ২’ থেকেও বাদ পড়ছেন বলি নায়িকা দীপিকা পাডুকোন?

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.