Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘স্পিরিট’এর পর এবার ‘কল্কি ২’ থেকেও বাদ পড়ছেন বলি নায়িকা দীপিকা পাডুকোন?

‘স্পিরিট’এর পর এবার ‘কল্কি ২’ থেকেও বাদ পড়ছেন বলি নায়িকা দীপিকা পাডুকোন?

Online Desk জুন 6, 2025
dgfrdsfgr.png

ওঙ্কার ডেস্ক: সময় বেঁধে কাজ করার শর্ত দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোণঠাসা বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন! ইতিমধ্যেই আট ঘণ্টার শিফটে কাজ করার দাবিতে সম্প্রতি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। যার জেরে অভিনেত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বিতর্কের মুখে পড়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যদিও দীপিকার দাবি করা আট ঘণ্টার শিফট নিয়ে সুর মিলিয়েছেন কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, রাধিকা আপ্তে, মণিরত্নমরা। এমন আবহেই শোনা যাচ্ছে, শুটিংয়ের সময় বেঁধে দেওয়ায় ‘কল্কি ২’-এর নির্মাতারাও নাকি এবার বেঁকে বসেছেন! যার জেরে সেই মেগাবাজেট ছবিও ছাড়তে হচ্ছে দীপিকাকে। ‘স্পিরিট’ বিতর্ক এই খবর যেন আরও উসকে দিল।
বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই নতুন নয়! বক্স অফিসের অঙ্ক নিয়ে এমনিতেই দুই সিনেজগতের হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ! এবার দীপিকা পাড়ুকোন বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গা তরজাতেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েও কেন ‘কল্কি’ সিক্যুয়েলে ব্রাত্য থাকছেন অভিনেত্রী? প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। বলিউড মাধ্যম সূত্রে খবর, মাতৃত্ব এবং কাজ একসঙ্গে সামাল দেওয়ার জন্য দীপিকা যেভাবে সময় বেঁধে দিচ্ছেন, তাতে নাকি নির্মাতারা বেশ অসন্তুষ্ট! আর সেই প্রেক্ষিতেই ‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ যেতে পারেন, দীপিকার চরিত্র কিংবা সেই চরিত্রের স্ক্রিন প্রেজেন্সও কমিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। যদিও নির্মাতারা এই বিষয়ে কোনও বিবৃতি জারি করেনি কিংবা তাঁদের তরফে কেউই মুখ খোলেনি। তবে ‘কল্কি ২’ থেকে দীপিকার বাদ যাওয়ার গুঞ্জন এর আগেও শোনা গিয়েছিল।
চব্বিশ সালের বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘কল্কি’। একাধিক ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন দাড় করিয়েছে এই ছবি। প্রথম পর্বেই পারফরম্যান্সের দিক থেকে ছক্কা হাঁকিয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, প্রভাসরা। দর্শকদের ‘পাখির চোখ’ বর্তমানে ‘Kalki 2898 AD’ সিনেমার সিক্যুয়েল। গল্পের চরিত্রদের মোড় কোন দিকে ঘোরে? কৌতূহলের পারদ তুঙ্গে। এমন আবহেই দীপিকার সরে দাঁড়ানো নিয়ে গুঞ্জন। ‘কল্কি’র গল্প অনুযায়ী, বিষ্ণুর দশম অবতারকে গর্ভেধারণ করেন দীপিকা। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। কিন্তু এবার ‘কল্কি’ সিক্যুয়েল নিয়ে নতুন আপডেট। দীপিকা পাড়ুকোনের পরিবর্তে অন্য নায়িকাকে কাস্ট করার কথা ভাবছেন ‘কল্কি’ নির্মাতারা। যদিও খবরের সত্যতা এখনও জনা যায়নি।

Post Views: 362

Continue Reading

Previous: অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল, ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কিশোর
Next: তৃণমূলের বঞ্চনা, হাতে থালা নিয়ে প্রতীকী বিক্ষোভে রাস্তায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.