Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের বঞ্চনা, হাতে থালা নিয়ে প্রতীকী বিক্ষোভে রাস্তায়

তৃণমূলের বঞ্চনা, হাতে থালা নিয়ে প্রতীকী বিক্ষোভে রাস্তায়

Online Desk জুন 6, 2025
HAWKERS-PROTEST.png

নিজস্ব সংবাদদাতা , উত্তর চব্বিশ পরগনা : তৃণমূলের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ , নিরব প্রতিবাদে, খালি থালা হাতে রাস্তায় হকাররা । দোকান ঘর বসানো ও হকার উচ্ছেদ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগ পাল্টা অভিযোগ ।
বিগত প্রায় ৪৫ বছর ধরে বসিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বি.বি. বোস রোডের কদমতলায় সরকারি ড্রেনের উপর অস্থায়ী দোকান চালিয়ে যাচ্ছেন বেশ কিছু হকাররা। কারো রয়েছে চায়ের দোকান, কেউ আবার সাইকেল রিপেয়ার করেন আবার কেউ সকাল-বিকালে জলখাবার বিক্রি করে সংসার গুজরান করেন। প্রায় চার যুগ ধরে একপ্রকার বংশ পরম্পরায় দোকান চালিয়ে আসছেন তারা। তাদের পুরো সংসারই চলে এই দোকান থেকে হওয়া উপার্জনে। অভিযোগ, হঠাৎ পিডব্লুডি’র পক্ষ থেকে ওই দোকানগুলিতে নোটিশ দেওয়া হয় এবং ওই এলাকা খালি করতে বলা হয়। তারপরেই এক অভিনব প্রতিবাদে সামিল হলেন বসিরহাটের কদমতলা এলাকার ব্যবসায়ীরা।
মহিলা ও পুরুষ সহ প্রচুর হকাররা নিরব ভাবে রীতিমতো হাতে খালি থালা নিয়ে রাস্তায় নেমে নীরব বিক্ষোভ প্রদর্শন করলেন। স্থানীয় এক ব্যতবসায়ী সুপ্রিয়া সর্দার অভিযোগ করে বলেন, “তৃণমূল চালিত বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী তাদেরকে সেখানে ঘর করে ব্যবসা চালিয়ে যেতে বলেন। কিন্তু স্থানীয় তৃণমূল কাউন্সিলর আমাদের কাছে টাকা দাবি করেন।
বিষয়টি নিয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মনিকা সোম গোলদারের কাউন্সিলর প্রতিনিধি আইনজীবী অরিন্দম গোলদার বলেন, “২০২৪ এর ২৮শে ডিসেম্বর বসিরহাট পৌরসভার চেয়ারপার্সন অদিতি মিত্র রায়চৌধুরী ওই ৭টি অবৈধ দোকানের উচ্ছেদের নোটিশ পাঠান। সেইমতো ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মনিকা সোম গোলদার পৌরসভার আইন মেনে তাদেরকে উচ্ছেদের কথা বলেন।
অন্যদিকে অপর এক হকার তথা সেখানকার এক ব্যবসায়ী তুফান মন্ডল বলেন, “ওখানে আমার জায়গা ছিল। আমি অস্থায়ী ভাবে দোকান চালাতাম। আমাকে ঘর দেওয়া হবে বলে ১ লক্ষ ২৫ চাওয়া হয়েছিল। সেই টাকা দিতে না পারায় আমি ঘর পাইনি।”
এখন প্রশ্ন উঠছে যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তারা নিজেদেরকে তৃণমূলের কর্মী তথা সমর্থক বলে দাবি করে। অপরদিকে রয়েছে তৃণমূলেরই কাউন্সিলর। তাহলে হকার উচ্ছেদকে ঘিরে শহর বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কি প্রকাশ্যে এলো ? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।

Post Views: 291

Continue Reading

Previous: ‘স্পিরিট’এর পর এবার ‘কল্কি ২’ থেকেও বাদ পড়ছেন বলি নায়িকা দীপিকা পাডুকোন?
Next: পাকিস্তানকে বার্তা দিয়ে চেনাব সেতুর উপরে তিরঙ্গা ওড়ালেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.