Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আটলান্টিক মহাসাগরে রুশ ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল মার্কিন বাহিনী

আটলান্টিক মহাসাগরে রুশ ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল মার্কিন বাহিনী

Online Desk জানুয়ারি 7, 2026
trump-putin-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে মার্কিন বাহিনী। যে ঘটনাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। এ বার আটলান্টিক মহাসাগরে একটি রুশ পাতাকাবাহী তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল ট্রাম্পের বাহিনী। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়া করার পর ওই তেল ট্যাঙ্কার বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মস্কোর তরফে জাহাজটিকে পাহারা দেওয়ার জন্য নৌবাহিনী মোতায়েন করা হয়েছিল। সেটিকে রক্ষার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আরটি দুটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার ট্যাঙ্কারটির দিকে এগিয়ে যাচ্ছে। রিপোর্টে দাবি করা হয়েছে, একটি অভিযান চলছিল। দু’জন মার্কিন কর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্সও জানিয়েছে, মার্কিন বাহিনী জাহাজটিতে ওঠার চেষ্টা করছিল। রিপোর্ট অনুসারে, মেরিনেরা নামের ট্যাঙ্কারটি ইরান থেকে ভেনেজুয়েলার দিকে যাচ্ছিল। তবে, ভেনেজুয়েলার জলসীমার কাছে মার্কিন অবরোধ এড়াতে এটি গতিপথ পরিবর্তন করে আটলান্টিকের দিকে ফিরে আসে।

এই পদক্ষেপের আগে বেশ কয়েক দিন ধরে জাহাজটির ওপর কড়া নজর রাখছিল মার্কিন বাহিনী। একাধিক নজরদারি বিমান জাহাজটির ওপর দিয়ে উড়তে দেখা গেছে। আইসল্যান্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে বিমানও এসেছিল। প্রসঙ্গত, এই প্রথম মার্কিন বাহিনী ট্যাঙ্কারটিকে থামানোর চেষ্টা করেছে এমন নয়। গত ডিসেম্বরে, ভেনেজুয়েলার কাছে জাহাজটিতে ওঠার চেষ্টা করেছিল ট্রাম্পের বাহিনী, কিন্তু তা প্রতিহত করেছিল ট্যাঙ্কারটির কর্মীরা। সূত্রের খবর, সেই ঘটনার পর দ্রুত জাহাজটির গায়ে রাশিয়ার পতাকা এঁকে দেওয়া হয়। জাহাজটিকে রাশিয়ার সরকারি জাহাজ হিসেবে নিবন্ধন করা হয়। মস্কো কূটনৈতিক প্রতিবাদ জানিয়ে ওয়াশিংটনের কাছে জাহাজটিকে অনুসরণ করা বন্ধের দাবি জানায়।

Post Views: 88

Continue Reading

Previous: ভারতের জিডিপি বাড়তে পারে ৭.৪%, রিপোর্টে অনুমান কেন্দ্রের
Next: আপাতত পারদ চড়বে না দক্ষিণবঙ্গে, জানাচ্ছে হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.