Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের জিডিপি বাড়তে পারে ৭.৪%, রিপোর্টে অনুমান কেন্দ্রের

ভারতের জিডিপি বাড়তে পারে ৭.৪%, রিপোর্টে অনুমান কেন্দ্রের

Online Desk জানুয়ারি 7, 2026
202601073630880.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে বাড়তে পারে জিডিপি। বুধবার রিপোর্টে এমন অনুমান প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুসারে, জিডিপি বৃদ্ধির আনুমানিক হার হতে পারে ৭.৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষে যা ছিল ৬.৫ শতাংশ। গত বছরের চেয়ে জিডিপি বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে জাতীয় পরিসংখ্যান অফিস।

ভারতের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের অনুমান, উৎপাদন ও নির্মাণ খাত ৭ শতাংশ বৃদ্ধি লাভ করবে। সরকারি রিপোর্টে অনুমান, ৩১ মার্চে শেষ হওয়া চলতি অর্থবর্ষে কৃষি ও সংশ্লিষ্ট খাত এবং ‘বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ এবং অন্যান্য ইউটিলিটি পরিষেবা’ খাতে বৃদ্ধির হার মাঝারি থাকবে। মন্ত্রক আরও জানিয়েছে, ২০২৫-২৬ সালে বর্তমান মূল্যে জিডিপি ৮ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে।

সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রক মনে করছে বর্তমান মূল্যে জিডিপি ২০২৫-২৬ সালে ৮ শতাংশ হারে বৃদ্ধি পাবে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেট আসন্ন। আগামী ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হতে পারে। সেই আবহে এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এই রিপোর্ট বাজেটের আগে কেন্দ্রীয় সরকারকে উৎসাহ জোগাতে পারে। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে। যার মধ্যে ২৫ শতাংশ চাপানো হয়েছে কেবলমাত্র রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। এই আবহে ভারতীয় অর্থনীতি ধাক্কা খাবে বলে মত প্রকাশ করেছিলেন অনেকে। তবে মোদী সরকার জিএসটি শিথিল করায় তা অনেকটা সামাল দেওয়া সম্ভব বলে মত বিশেষজ্ঞদের।

Post Views: 192

Continue Reading

Previous: হামাসের শীর্ষনেতৃত্বের সঙ্গে লস্কর-ই-তৈবার বৈঠক ঘিরে উদ্বেগ
Next: আটলান্টিক মহাসাগরে রুশ ট্যাঙ্কার বাজেয়াপ্ত করল মার্কিন বাহিনী

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.