Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ফোনে সিম না থাকলেই বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ! নতুন নিয়ম আনছে কেন্দ্র

ফোনে সিম না থাকলেই বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ! নতুন নিয়ম আনছে কেন্দ্র

Online Desk অক্টোবর 23, 2026
whatsapp-logo.jpg

ওঙ্কার ডেস্ক: অনলাইন জালিয়াতি ও প্রতারণা ঠেকাতে মেসেজিং অ্যাপ ব্যবহারের নিয়মে বদল আনছে কেন্দ্রীয় সরকার। টেলিকমিউনিকেশনস বিভাগ -এর নির্দেশে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে চালু হতে চলেছে ‘সিম-বাইন্ডিং’ ব্যবস্থা। এই নিয়ম কার্যকর হলে অ্যাকাউন্ট সচল রাখতে ফোনে সংশ্লিষ্ট মোবাইল নম্বরের রেজিস্টার্ড সিম কার্ড সক্রিয় রাখা প্রয়োজন হবে। নিয়ম মানার জন্য অ্যাপ সংস্থাগুলিকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য, মোবাইল নম্বরের সঙ্গে মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ আরও নির্ভরযোগ্য করা। এর ফলে ভুয়ো নম্বর কিংবা অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা চালানো কঠিন হতে পারে। বর্তমানে অনেকে ফোনে সিম কার্ড না রেখেও শুধু ওয়াই-ফাইয়ের সাহায্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ব্যবহার করেন। নতুন নিয়মে তাঁদের পরিষেবা ব্যবহারে সমস্যা হতে পারে। যেসব অ্যান্ড্রয়েড ও আইফোনে সংশ্লিষ্ট রেজিস্টার্ড সিম ছাড়াই মেসেজিং অ্যাপ চালানো হয়, সেগুলি এই নিয়মের আওতায় প্রভাবিত হতে পারে। তবে ঠিক কোন ফোনে কী ধরনের পরিবর্তন হবে, তা নির্ভর করবে অ্যাপ সংস্থাগুলির নিয়ম বাস্তবায়নের পদ্ধতির উপর।

রিপোর্ট অনুযায়ী, এই ব্যবস্থা কার্যকর করার জন্য অ্যাপল ইতিমধ্যেই তাদের iOS-এ কিছু পরিবর্তন করেছে। গত সেপ্টেম্বর মাসে প্রকাশিত একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে আইফোনে সিম কার্ড রয়েছে কি না, তা শনাক্ত করার সুবিধা যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিদেশে যাতায়াত করেন এমন ব্যবহারকারী, একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট চালান যাঁরা এবং নিয়মিত ওয়াই-ফাইয়ের মাধ্যমে অ্যাপ ব্যবহার করেন, তাঁদের বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

Continue Reading

Previous: জম্মু-কাশ্মীরে জঙ্গিদের ডেরায় হানা নিরাপত্তা বাহিনীর, উদ্ধার ৬টি আইইডি, বানচাল নাশকতার ছক
Next: চোরবাগান-কাণ্ডে দ্বিতীয় ঘোষক গ্রেফতার, ধৃতের বাড়ি মণ্ডপ থেকে ৫০ মিটারের মধ্যে

সম্পর্কিত গল্প

baloch-bla.png

পাকিস্তানের গদরে সেনা শিবিরে হামলা বালোচ বিদ্রোহীদের! শুরু ‘অপারেশন আলমাস’

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-42.webp

কংগ্রেসকে ‘পরজীবী’ ও ‘দিমাগি নকশাল’ তোপ মোদীর, রাহুলের ‘লঞ্চ’ নিয়ে কটাক্ষ

Online Desk অক্টোবর 23, 2026
itbp.webp

অরুণাচল সীমান্তে চিনের সঙ্গে মুখোমুখি ভারতের বাহিনী! মোতায়েন ‘শৌর্য’ কমান্ডো

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

baloch-bla.png

পাকিস্তানের গদরে সেনা শিবিরে হামলা বালোচ বিদ্রোহীদের! শুরু ‘অপারেশন আলমাস’

Online Desk অক্টোবর 23, 2026
Untitled.png

হোটেলের মতো বাটার নান বানান ঘরেই, রইল সহজ রেসিপি:

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-42.webp

কংগ্রেসকে ‘পরজীবী’ ও ‘দিমাগি নকশাল’ তোপ মোদীর, রাহুলের ‘লঞ্চ’ নিয়ে কটাক্ষ

Online Desk অক্টোবর 23, 2026
রাশিচক্র.jpg

২৩ অক্টোবর ২০২৬: ১২ রাশির ভাগ্য কেমন যাবে? জেনে নিন দৈনিক রাশিফল

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.