স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির ক্যাপ্টেন্সি খেলায় চাপ বাড়িয়ে দেয়। বোর্ড সভাপতি থাকার সময় সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিলেন। তাই নিয়ে বিস্তর বিতর্ক হয়। কোহলির সঙ্গে ঝামেলাও হয়। তবে বিরাট এখন উপলব্ধি করছেন ক্যাপ্টেন্সি যাওয়া তার পক্ষে ভালোই হয়েছে। এদিন কোহলি বললেন, ’গত কয়েক মরসুমে নিজের খেলায় বিশাল পরিবর্তন এনেছি। এর ভালো ফলও পেয়েছি। প্রত্যেকে আমাকে যেভাবে দেখতে চায়, তেমনই ব্যাটিংয়ের চেষ্টা করেছি। একটা সময় বোঝা যায়, এটাই আমি। আমাকে এমনই থাকতে হবে।’ একটা সময়ের পর আমার কাছে ক্যাপ্টেন্সিটা কঠিন হয়ে দাঁড়িয়ছিল। কারণ, সে সময় কেরিয়ারে অনেক ওঠা-নামা চলছিল। দেশের হয়ে ৭-৮ বছর, আরসিবিতে ৯ বছর ক্যাপ্টেন্সি করেছি। আমার উপর প্রচুর প্রত্যাশা ছিল। ব্যাটিংয়ের পাশাপাশি ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও। কখনও ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া হত কখনও ক্যাপ্টেন্সি নিয়ে। এমন একটা পরিস্থিতি চেয়েছিলাম, যেখানে সারাক্ষণ আমাকে জাজ করা হবে না। খুশি থাকতে চেয়েছিলাম। ক্রিকেটটা উপভোগ করায় নজর ছিল।’
