Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চাই তরুণ রক্ত, টি২০বিশ্বকাপে কোহলিকে বাদ দেবে ভারত !

চাই তরুণ রক্ত, টি২০বিশ্বকাপে কোহলিকে বাদ দেবে ভারত !

Online Desk মার্চ 13, 2024
FB_IMG_1710252063473.jpg

স্পোর্টস ডেস্ক :টি২০ বিশ্বকাপে সম্ভবত বাদ পড়তে পারেন কোহলি। আসন্ন আইপিএলে (IPL 2024) দুর্দান্ত কিছু করতে পারলে তবেই সুযোগ পেতে পারেন, নচেত নয়। দলের আর এক সিনিয়র রোহিত শর্মার (Rohit Sharma) অবশ্য খেলার কথা এবং অধিনায়কত্ব করার কথা।

২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর রোহিত এবং বিরাট কেউই আন্তর্জাতিক টি২০ খেলেননি। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নেতৃত্বের ভার দিয়ে গড়া হয় তরুণ ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপে গোড়ালির চোটে ছিটকে যান পান্ডিয়া, ফলে এ বছরের গোড়ায় আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে এবং নেতৃত্বে ফেরানো হয় রোহিতকে। ফেরেন বিরাটও। সিরিজের তৃতীয় টি২০তে অনবদ্য শতরান করেন অধিনায়ক। কিন্তু দুই ম্যাচে বিরাট করেন ২৯ এবং শূন্য।
বিসিসিআইয়ের এক সূত্র বলছে, বিরাটের অ্যাঙ্কর হিসেবে ধরে খেলা ওডিআইয়ের জন্য উপযুক্ত কিন্তু টি২০তে নয়। একের পর এক তরুণ মুখ টি২০ দলের দরজায় কড়া নাড়ছে ফলে নির্বাচকরাও বিরাটকে দলে রাখা নিয়ে সন্দিহান। এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট সত্য হিসেবে ধরে নিলে সেই সন্দেহ আরও গাঢ় হয়েছে।

সেই রিপোর্ট বলছে, ক্ষুদ্রতম ফরম্যাটে দলের চাহিদা পূরণ করতে পারছেন না বিরাট কোহলি। এই আইপিএলে চমকপ্রদ পারফরম্যান্স করলে তবেই তাঁকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে। সূত্র এও বলছে, জাতীয় নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের কথা ভেবে কড়া পদক্ষেপ নিতে প্রস্তুত। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে মুখ্য নির্বাচক অজিত আগরকরকেই (Ajit Agarkar) কারণ বিসিসিআইয়ের শীর্ষকর্তারা কোনওরকম বিতর্কে জড়াতে চান না।

Post Views: 102

Continue Reading

Previous: শেষ পর্যন্ত অর্জুন’র লক্ষ্যেভেদ
Next: হোলিতে ইমনের সোম পলাশে মুগ্ধ করবেই

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.