Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চেয়ে বার্তা জেলেনস্কির

পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চেয়ে বার্তা জেলেনস্কির

Online Desk মে 13, 2025
20250513_165801.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ১৫ মে তুরস্কে পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের ইচ্ছা প্রকাশ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের খবর, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি সোমবার বলেন, ‘আগামী ১৫ মে তুরস্কে পুতিনের জন্য আমি অপেক্ষা করব।’ ওই দিন তুরস্কের ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, পুতিন সম্প্রতি জানিয়েছিলেন ইউক্রেনের সঙ্গে আলোচনায় কোনও মধ্যস্থতাকারীর দরকার নেই। সরাসরি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সেই মন্তব্যের প্রেক্ষিতে জেলেনস্কি নিজের ইচ্ছার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের তরফে জানানো হয়েছিল, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে আর মধ্যস্থতাকারীর কাজ করবে না হোয়াইট হাউস। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এ বিষয়ে বলেছিলেন, ‘আমরা সারা পৃথিবীতে বৈঠকে মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না।’ সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন যে, দুই দেশ যাতে কোনও চুক্তিতে পৌঁছয়, সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আঘাত এবং প্রত্যাঘাতে বিধ্বস্ত দুই দেশ। প্রাণ হারিয়েছেন কয়েক হাজার সেনা ও বেসামরিক নাগরিক। ঘরছাড়া বহু মানুষ আশ্রয় নিয়েছেন পোল্যান্ড ও পূর্ব ইউরোপের অন্য কয়েকটি দেশে।

Post Views: 231

Continue Reading

Previous: হেরিটেজ ভবন রক্ষায় পুরসভার নয়া নির্দেশ, আসছে অনলাইন অনুমোদন পদ্ধতি
Next: অপারেশন সিঁদুর : ভারতের পাশে আন্তর্জাতিক দুনিয়া

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.