Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবাঞ্ছিত কেউ ঢুকতে পারবেন না গণনাকেন্দ্রে, আঁটোসাঁটো ব্যবস্থা কমিশনের

অবাঞ্ছিত কেউ ঢুকতে পারবেন না গণনাকেন্দ্রে, আঁটোসাঁটো ব্যবস্থা কমিশনের

Online Desk এপ্রিল 30, 2026
strong-room.jpg

ওঙ্কার ডেস্ক: দু দফায় ভোট নির্বিঘ্নে মিটলেও ফলপ্রকাশ এখনও বাকি। আগামী ৪ মে বাংলার বিধান প্রকাশ্যে আসবে। আর ভোট গণনাকে নির্ঝঞ্ঝাট রাখতে গণনাকেন্দ্রগুলিতে কড়াকড়ি ব্যবস্থার আয়োজন করছে নির্বাচন কমিশন। যাঁদের গণনাকেন্দ্রে প্রবেশে ছাড় রয়েছে তাঁদের জন্য থাকছে কিউআর কোডযুক্ত আইডি কার্ড।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনাকেন্দ্রে অবৈধ প্রবেশ রুখতে এই বিশেষ ব্যবস্থা চালু করা হচ্ছে। যাঁদের গণনাকেন্দ্রে প্রবেশে ছাড়পত্র রয়েছে তাঁদের আইডি কার্ডে থাকা ওই কোড স্ক্যান করেই যাচাই করা হবে, তার পরেই সংশ্লিষ্ট ব্যক্তিকে ঢুকতে অনুমতি দেওয়া হবে। প্রবেশের ক্ষেত্রে ত্রিস্তরীয় যাচাইকরণ পদ্ধতি থাকবে। প্রথমে গণনাকেন্দ্রে ঢোকার মুখে সংশ্লিষ্ট ভোটকর্মীর আইডি কার্ড পরীক্ষা করবেন নিরাপত্তাকর্মীরা। পরে আরও একবার তাঁর পরিচয় যাচাই করা হবে। একেবারে শেষ ধাপে আইডি কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে তাঁর পরিচয় চূড়ান্ত ভাবে জানার পর গণনাকক্ষে প্রবেশে ছাড়পত্র দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, যাঁরা গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন তাঁরা হলেন রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, কাউন্টিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, প্রার্থী, নির্বাচন এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট।

উল্লেখ্য, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য ৮৭টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কমিশনের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে কোন জেলায় কটি গণনাকেন্দ্র থাকবে। ২০২১ সালে যে সংখ্যক গণনাকেন্দ্র ছিল তার সংখ্যা ২০২৬ সালে অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। সে বছর গণনাকেন্দ্র ছিল ১০৮টি। তার আগের বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৬ সালে ভোটগণনা হয়েছিল ৯০টি কেন্দ্রে।

Post Views: 99

Continue Reading

Previous: টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে বিজেপি! তৃণমূল ২২৬ আসন পাবে বলে দাবি মমতার
Next: মাঠে অন্তত একজন অনূর্ধ্ব-২১ খেলোয়াড় থাকতে হবে, জানিয়ে দিল ফিফা

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.