Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে বিজেপি! তৃণমূল ২২৬ আসন পাবে বলে দাবি মমতার

টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে বিজেপি! তৃণমূল ২২৬ আসন পাবে বলে দাবি মমতার

Online Desk এপ্রিল 30, 2026
mamata-banerjee-ss.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২৬ আসন ছাড়িয়ে যাবে বলে দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি সসমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশকরেছেন। সেখানে জোড়াফুল শিবিরের সর্বোচ্চ নেত্রী দাবি করেছেন, সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে বুথ ফেরত সমীক্ষা দেখিয়েছে বিজেপি।

উল্লেখ্য, বুধবার দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার পর একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করে। যেখানে দাবি করা হয় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বাংলার মসনদে বসতে চলেছে। এই আবহে তৃণমূল সুপ্রিমোর দাবি ঘিরে শুরু হয়েছে চর্চা। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান বিপুল হারে ভোটদান করার জন্য। তিনি বলেন, ‘এত রোদের মধ্যেও, এত অত্যাচার সহ্য করেও আপনারা যে ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। আমার কর্মীদের কাছেও আমি কৃতজ্ঞ। ওঁরা প্রাণপণ লড়াই করেছে। অনেক অত্যাচার সহ্য করেছে। যাঁরা বাংলাকে জব্দ করতে চেয়েছিলেন, তাঁরা ভোটবাক্সে জব্দ হয়ে গিয়েছেন।’ তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘আমি নিশ্চিন্ত করে আপনাদের বলতে চাই, বুধবার বেলা ১টা ৮ মিনিটে বিজেপির অফিস থেকে সার্কুলার জারি করে বলা হয় ওটা দেখাতে। জোর করে সংবাদমাধ্যমকে এটা করতে বাধ্য করা হয়েছে। আমরা ২২৬ পেরিয়ে যাব। ২৩০-ও পেয়ে যেতে পারি।’

এদিন বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের উদ্দেশে বলেন, কোনও রকম প্ররোচনায় পা না দিয়ে শান্ত থাকতে। তাঁর কথায়, ‘ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলায় যাবেন না। গতকালও অনেক মারধর করা হয়েছে। ভাঙড়ে আমার কর্মীদের যে ভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে। কাউকে আইন হাতে তুলে নিতে হবে না। আমরা ব্যবস্থা করব।’ সেই সঙ্গে তিনি বলেন, ভোট গণনার দিন তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক কর্মীর গায়ে প্রশাসন যেন হাত না দেয়।

Post Views: 114

Continue Reading

Previous: ব্যারেল প্রতি তেলের দাম ১৪০ ডলার ছোঁবে: সতর্কবার্তা ইরানের স্পিকার গালিবাফের
Next: অবাঞ্ছিত কেউ ঢুকতে পারবেন না গণনাকেন্দ্রে, আঁটোসাঁটো ব্যবস্থা কমিশনের

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.