Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি

Online Desk জুলাই 16, 2024
TFYYY.jpg

সুমন্ত দাশগুপ্ত, নয়া দিল্লি : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। অগাস্টের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানি।
ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। এদিন প্রধান বিচারপতি বলেন, মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষের বক্তব্য আগে জানবে আদালত। এজন্য হলফনামার সময় বেঁধে দেন প্রধান বিচারপতি।
আদালতের নির্দেশ, দু’সপ্তাহের মধ্যে রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে মামলা, তাঁদের সেই বক্তব্য আদালতে জানাতে হবে। বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যে। তিন সপ্তাহ পর অর্থাৎ অগাস্টের প্রথম সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে।
চলতি বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতে মামলা দায়ের করে। আদালতে যান চাকরিহারাদের একাংশও। এরপর ৭ মে এই মামলার শুনানিতে চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দেয় দেশের সর্বচ্চ আদালত।

Post Views: 73

Continue Reading

Previous: মহিলাদের উপর অমানবিক অত্যাচার,চোপড়ার ছায়া সোনারপুরে
Next: ট্রেন অপারেশনেও একাধিক ত্রুটির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, তদন্তে রিপোর্ট জমা দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি

সম্পর্কিত গল্প

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেড়োর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.