Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • #WBPanchayatElection2023 সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীঃ নির্দেশ আদালতের

#WBPanchayatElection2023 সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীঃ নির্দেশ আদালতের

Online Desk জুলাই 4, 2023
Calcutta-High-Court-01.png

অমিত দাস, কলকাতাঃ পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। নিরাপত্তা দেখার দায়িত্বে থাকবেন আইজি বিএসএফের একজন নোডাল অফিসার। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। রাজ্যে ভোটকেন্দ্রে পোলিং অফিসারদের নিরাপত্তার দাবিতে মামলা করেছিল শিক্ষকদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। ভোটকর্মীদের নিরাপত্তার কথা ভেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে আদালতে আরজি জানিয়েছিল তারা। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ মামলার শুনানি হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে অর্ধেক রাজ্য পুলিশ ও অর্ধেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেবে। মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, আদালতের নির্দেশ বাহিনী ভাগাভাগি ও নিরাপত্তার বিষয়টির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বিএসএফের আইজি। তাঁকেই সবপক্ষের সঙ্গে আলোচনার ভার দিয়েছে আদালত।
সোমবার নির্বাচন কমিশন আদালতে জানিয়েছিল, প্রতি বুথে সশস্ত্র বাহিনী থাকবে। বাহিনীর মধ্যে ভাগাভাগি করা হচ্ছে না। মামলাকারীদের অভিযোগ ছিল, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে না কমিশন। এদিন আদালতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে কাজ করছে। রাজ্য সরকার দাবি করেছিল, ৭০% থাকবে রাজ্য পুলিশ। বাকি ৩০% থাকবে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সেই আবেদন এদিন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের রায়ে খুশি শিক্ষকদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। ঐতিহাসিক রায় বলে ব্যখ্যা দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের অহ্বায়ক ভাস্কর ঘোষ।
কেন্দ্রের হিসেব অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর প্রায় ৬০ হাজার জওয়ান আসছে রাজ্যে। প্রায় ৭০ হাজার রাজ্য পুলিশ থাকবে। তাই সেক্ষেত্রে ৫০-৫০ অনুপাতে ব্যবহার করা যেতে পারে বলে প্রস্তাব দেন কেন্দ্রের আইনজীবী। সেই প্রস্তাবকে মান্যতা দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

Post Views: 95

Continue Reading

Previous: সৌদি আরবে বসে মনোনয়ন ! হাই কোর্টে রিপোর্ট জমা দিল কমিশন
Next: ফের নির্দল তৃণমূলদের দলে না ফেরানোর কড়া বার্তা অভিষেকের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.