Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোয় স্বস্তি নেই, পঞ্চমী থেকে দশমী বৃষ্টির পুর্বাভাস আবহাওয়া দফতরের

পুজোয় স্বস্তি নেই, পঞ্চমী থেকে দশমী বৃষ্টির পুর্বাভাস আবহাওয়া দফতরের

Online Desk সেপ্টেম্বর 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আবহাওয়া দফতরের পুর্বাভাস অনুযায়ী, পুজোর কয়েকদিনেও ভাসবে বাংলা। আবহাওয়াবিদরা জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবারের মধ্যেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। যার ফলে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই গভীর নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না। তবে এ নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। শনিবার সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত, এবং দমকা হাওয়ার সম্ভাবনা এবং দক্ষিণ বাংলার বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রপাত, এবং দমকা হাওয়া হতে পারে। রবিবার কলকাতাসহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার, সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া মহানবমীর রাত থেকে ও দশমীর দিন আবহাওয়ার কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সুখবর বাংলার উত্তরের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।
শনিবার, মহাপঞ্চমীতে শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় গরমের অস্বস্তিও থাকবে।

Post Views: 125

Continue Reading

Previous: জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সোনম ওয়াংচুক, নিয়ে যাওয়া হয়েছে অজানা জায়গায়
Next: টলিপাড়ায় নতুন গুঞ্জন, আবারও ক্যামেরার সামনে জুটিতে ফিরছেন হিরণ -পায়েল?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.